-- শাফিক আফতাব--------
মাঝে মাঝে তো প্রায়ই উপোসে কাটাই,
নয়তো ইচ্ছে করেই কিছু খাইনা,
অনেক দুঃখ দৈন্য-দশায় ; কষ্টের জলে ভিজে আমার দিন যায় ;
তবু কেনো আনন্দরা খেলা করে মনের গহীনে,
আমাকে হাসায়, উদ্বেলিত হওে ;
ফুরফুরে পুলকের পশরায় ভালো লাগায়।
এই আনন্দ কোথা হতে আসে বরুণদা,
আমার জীবনে তো কোনো সুসংবাদ নেই
আমার তো কোনো পুঁজি নেই,
তবু কেনো আমাকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়।
আপনিই বলুন বরুণদা, এই আনন্দ কোথা হতে এলো ?
পেটের ক্ষুধায় কি আনন্দ থাকে ?
১০.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




