শাফিক আফতাব--------
জেসিকা, তোমাকে কতবার বলেছিলাম :
শুভ দিনক্ষণ দেখে মিলিত হবে।
মাসিক খরচের হিসেবপাতি ভালোভাবে বুঝা চাই :
কিংবা মাসের কোন তারিখে জলবায়ু আবহাওয়ার গতি কোনদিকে,
জোয়ার ভাটায় চন্দ্রের অবস্থান ;
এসব না জেনেই নিবিড় হও
ফুল ফোটাতে চাও
আর দেখো কেমন অজাতশশ্র“ জন্মেছে তোমার পেটে,
গর্ভবতী কালে তোমার মনে ছিলো কুটের মহড়া,
তুমি পবিত্র কোরান হাদিস একদিনও পাঠ করোনি, ভুলেও।
আর তাই তোমার সন্তান সব হয়েছে সন্ত্রাসী, চোর, ডাকাত
আর নিপুণ প্রতারক।
আর শিক্ষিতরা হয়েছে ভুমিদস্যু টেন্ডারবাজ আদমব্যবসায়ী।
এতগুলো সন্তান জন্ম দিলে তুমি,
একটি সন্তানও তোমার দেশ আর দশের কাজে লাগলো না ;
এই মুখ আমি এখন কাকে দেখাই।
১০.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




