- শাফিক আফতাব-----------
জেসিকা, তুমি ভাােলাবাসার বড়াই করো,
ধরো, আজ বিকলাঙ্গ হলাম, কিংবা নপুংশক ;
উপবাসে জীর্ণ আর কঙ্কালসার হলাম ;
এই সৌন্দের্যের প্রাচুর্য কুৎসিত কদাকার দৃশ্যপট,
দেখবে, তোমার ভালোবাসা, রঙ বদল করেছে।
আমরা ভালোবাসা আর প্রেম বলে যে মাথাকুঁটে মরি,
সেটা আসলে সময়ের দাবি,
জৈবিকার অন্যতম যোগসূত্র।
সুতরাং ভালোবেসে প্রাণ দেয়ার ইতিহাস
সেটা আবেগের তীব্রতম প্রকাশ।
দেখবে, ভালোবেসে ঘর বাঁধার উত্তরকালে ;
গ্যসলাইটের মুদ্রাদোষে ঘর ভেঙেছে।
মুলত ; ভালোবাসা, প্রেম বলে কিছু নেই ;
জীবের স্বাভাবিক বৈশিষ্ট্যে ; প্রদাহজাত উত্তেজনা।
১১.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




