শাফিক আফতাব----------
চৈত্রের এক পশলা বৃষ্টি !
একটা ভেজাগন্ধ এসে অবস করে তুললো চেতনা আমার
আর অমনি তোমার অনাঘ্রাত দেহ থেকে সুবাস ছড়াতে থাকলো।
ফুরফুরে ভালোলাগা গুলো বৃ্িত্ত ছড়াতে থাকলো,
আর তুমি নীলজলে নগ্ননিপুণ হতে থাকলে,
আমার অন্তগুঢ় চেতনায় আবহমান পুলকবিন্দু শিশির ঝরাতে থাকলো।
এই চৈত্র এলে, এক পশলা বৃষ্টি আসে,
আর আসো তুমি, তোমার দেহের সুবাস
তোমাকে দেখে সূর্যমুখির মতোন আলগোছে ফুটে থাকি আমিও,
কিংবা কলাবতী ফুল !
কিংবা অনুকূলতায় আবেশে কচ্ছপের মতোন ছাউনির ভেতর থেকে
বের হতে থাকি।
এক শাশ্বত সুন্দর ফুল তুমি, আমাকে দিতে থাকো আনন্দ আর পুলকের
ঢোক ঢোক সারাবের সুধা,
আমি এক দীর্ঘতম ট্রেন, তোমার অরণ্যের ভেতর ক্রমশ ধাবিত হতে থাকি
ঝিকি ঝিকি ধক্ষনিছন্দে, মহানন্দে।
১২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




