শাফিক আফতাব ---------
তুমি বলেছিলে : ‘আমার মন পাওয়া এত সহজ ছিলোনা,
আমার কাছে আসা এত সহজ ছিলোনা’ ;
অথচ আমি পেয়েছিলাম ; কাছে গিয়েছিলাম :
তাহলে আমার যোগ্যতার বহর অনুমান করতেই পারো :
আর আমি যাকে পেয়েছি তাকে অপূর্বা সুন্দরী, বিদুষী বলতেই হবে।
স্বাভাবিকের অধিক যোগ্যতার সেই আমাদের মধ্যে দেখো আজ
কত দ্বন্দ্ব, আর কত অন্ধকার !!
১২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




