শাফিক আফতাব--------
নির্জনদ্বীপে বাস করি, আজ আমি এক, অসামাজিক জীব ;
অথচ কত কোলাহলে একদিন কাটতো আমার ধুমধাম !
চুন খেয়ে পুড়েছে মুখ, দই দেখলে কেঁদে ওঠে জীভ ;
অথচ আমার ছিলো ; একদিন, দেশজোড়া সুনাম।
সমাজের সাথে সংশ্রব নেই বলে আজ আর চেনেনা কেউ ;
আমারও কেনো জানি চেনাতে ইচ্ছে হয় না আর,
আপন মানুষটিই চুরি করেছিলো আমার খেতের প্রথম লাউ ;
সেই কুৎসা রটায়, একদিন মুখে ভাত তুলে দিয়েছি যার।
বাল্য থেকে আজ অবধি কত অজস্র বন্ধুর ভীড়ের ভেতর গমন ;
অথচ এখন কেউ নেই, যে আমাকে দেখাবে সুন্দরের ধান,
কারো সাথে আজ চলিনা ; চলতে চায় না এই ঘাঁই খাওয়া মন ;
নিজে নিজে রচে যাই, সুরারোপ করি যাই ; আপন রচিত গান।
আমার আর কেউ নেই, আমি নই কারো ; এটিই জীবনসত্য
মাঝে শুধু, দুষ্ট মানুষেরা ; দুষিত করে যায় ; পবিত্র সুন্দর মর্ত্য।
১২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




