শাফিক আফতাব
ছোটবউ, তুই বিশ্বাস কর, আমি তোকেই বেশি ভালোবাসি,
ওকে বাসিনা
ও আমার জীবনে এক চরম মুহূর্তে এসেছিলো,
আমি ফ্যারে পড়ে ওকে বিয়ে করেছিলাম,
ওটা একটা আমার জীবনের দুর্ঘটনামাত্র।
ওর সাথে আমি শুধু রাত কেটেছি, ওকে আমি মন দেইনি,
সবটা সময় ভেবেছিলাম, আমার জীবনে আরেক জন বিদুষী আসবে,
আমি তাকেই মন দেবো। আমি তোকে পেয়েছি।
সেই মন আমি তোকে দিলাম।
তুই কী চাস আমার কাছে ? বল,
এই রাজপ্রাসাদ আমি তোর নামে লিখে দেবো।
(তখন রাত্রি দ্বিপ্রহর, ছোটবউয়ের সাথে এক পশলা বুষ্টি হয়ে গেছে।
ভোরবেলা বড়বউয়ের কাছে গিয়ে রাজা বলছেন।)
বড়বউ, তুই বুঝিসনা, তোকে ছাড়া আমি বাঁচবনা,
বন্ধুদের ফ্যারে পড়ে কী একটা নজঘট নিয়ে এলাম বাড়িতে,
বিলাইর বাচ্চা, খালি খালি ম্যাও ম্যাও করে,
তুই ছাড়া মোর গতি আছো কোনো,
তুই সংসারে ধর্তাকর্তা।
তোকে ছাড়া আমি বাঁচবনা,
ওর কাছে যাই, যেতে হয় যে,
আমার মন তো তোর কাছেই পড়ে থাকে।
তুই তো আমার জীবনের যৌবনকালের সাথি,
তোর কাছেই সব সুধা মধু পেয়েছিলাম।
তুই আমার জান, তুই কী চাস বল, এই রাজপ্রাসাদ, সমূহসম্পত্তি তোর নামেই
লিখে দেবো আমি।
আয়, আমরা প্রথম বাসরের মতো সংলগ্ন হই, নিবিড় হই, কাছাকাছি হই।
তুই আমাকে শক্ত করে ধর। ধর । ভালো করে ধর। সখিনা বিবি ...........
১২.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




