;;;;; শাফিক আফতাব ----------
জেসিকা, ফাল্গুণ আকাশে মেঘ,
পেখম মেলবে না-কি আজ ? মেলোনা,
দেশের জনসংখ্যা অধিক।
এই ক্ষুদ্র দেশে এত জনসংখ্যার ভার
তুমি কী করে সও !
তারপর আবার তোমার দুষ্ট আর মন্দ সন্তানের দুষ্টমী, শয়তানি,
গরহজম, জীর্ণতা, ঘুষ, প্রতারণা আর দস্যুতা,
এসব সইতে নাকাল হও না তুমি ?
এখন থেকে অবেলায় অসময় পেখম মেলবে না
শুভ দিনক্ষণ দেখে,
তারাভরা কিংবা জ্যোৎস্নাপ্লাবিত রাত বুঝে,
ফুটে উঠবে ; আহবান করবে।
দেখবে তোমার সমুদয় সন্তান হয়েছে মেধাবী সৎ সুন্দর আর
তারা কখনোই কালো টাকা সাদা করবেনা।
তারা তোমার শুশ্রƒষা করবে !
তারাই সোনা ফলাবে এই দেশের মৃত্তিকার বুক চিরে।
১৩.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




