শাফিক আফতাব---
নমিতা, তুই আমার কলেজফ্রেন্ড, একদিন এক রে¯ঁ—রায় একসাথে চাইনিজ খাওয়ার সৌভাগ্য হয় আমাদের, তোর শুকনো বুকে কারো চোখ পড়েনা বলে তোর দুঃখের অন্ত ছিলোনা। অথচ যাদের ভরাট আর বুনোট বুকÑ সেখানটায় দুষ্ট যুবকের তির্যক চোখ ; মাছরাঙা পাখির মতো দৃষ্টিতে ছোঁ মারলে তার লাম্পট্য নিয়ে প্রশ্ন উঠতো। তুই বুঝতি, বুকে তাকানো ভালো। কেনোনা রমণীয়তার আসল পরিচয় নাকি সেই মৃত্তিকার দেহ চিরে বের হওয়া অঙ্কুরিত ফল। হরমোন ঘাটতিতে উত্তাপে ফুটতো না বীজ। সেই দুঃখেই ঘরকুনো থাকতি তুই। কলেজ জীবন পেরিয়ে ভার্সিটি জীবনে গিয়ে, জীবনের লক্ষ্য জানতে চেয়েছিলাম তোর কাছে, তুই দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলি, আমার আর লক্ষ্য, আমি তোকে ভালোবাসতামনা, তুই জানতিস, অথচ গনিতের স্যার বাবু ভূপতিভূষণ যখন তোর শুকনো বুকেই অঙ্ক কষার ফাঁকে ছোঁ মারতে, তখন আমি রেগে উঠতাম। গণিত স্যারের দুষ্ট চোখের জন্য আমি এক সময় ক্লাস করা বাদ দিয়েছিলাম।
তারপর আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে শহরে আসি। শুরু হয় আমার জীবন গড়ার কঠিন সংগ্রাম। জীবনের অভিঘাতে, শ্রমে, দারিদ্র্যের নির্মম কষাঘাতে তোকে ভুলে যেতে থাকি। আজ বিশ্ববিদ্যালয় থেকে শুধু উচ্চতর নয় তার চেয়ে উচ্চতর ডিগ্রি পেয়েছি আমি। ঘর বেঁেধছি, এক সন্তানের জনক। তবু নমিতা, এতদিন পর মনে হয়, আমি তোকেই ভালোবেসেছিলাম। তোর হরমোনহীন শুকনো বুকেই আমার ভালোবাসাগুলো জমা ছিলো।..........
১৩.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




