somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

সবজান্তা শমসের

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাফিক আফতাব----

তুমি বাবাকে ‘আব্বু’ বলে ডাকো। মানুষের সাথে কথা বলতে মেরুদণ্ড গাঁড়া করে দুই ইঞ্চি তুমি যে বেশি লম্বা, জাহির করো। অথচ তোমাকে দেখা যায় কুনোব্যাঙের ফোলা পেটের মতোন, তুমি আপন ভুড়ি প্রদর্শন করতে লুঙ্গিতে গিঁট বাঁধো না। একটা ভোঁন্দল মেয়ের সাথে তোমার পিরীতির সর্ম্পক, যাকে তুমি বিশ্বসুন্দরী হিসেবে জানো। জানো; জানতেই পারো। তুমি আরও জানো পৃথিবীর সাতটি মহাদেশের ভূগর্ভস্থ্য খনিজের সন্ধান। সাগরের জলের গভীরে কত বিচিত্র প্রাণী আর লতাগুল্মের বাস ; তাও তোমার নখদর্পণে। মহাবিশ্বের আবিষ্কার, গ্রহ চন্দ্র তারা আর সৌরজগত সম্পর্কীয় যেকোন প্রশ্ন তুমি অবলীলায় বলে যায় ; যেন পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী সন্তানটি তুমি। তুমি একজন ক্রিকেটবিদ, শুধু ক্রিকেটের ইতিহাস না, প্রতিটি খেলোয়াড়ের জন্ম মৃত্যু তাদের জমি জমার পরিমান, প্রেমপ্রীতি, কিংবা কোন খেলোয়ার কার ঘরে রাত কাটিয়ে বজ্রপাত ঘটালো ; তাও তোমার তথ্যকোষে শোভা পায়।

গ্রামে জন্ম হওয়া এই ‘বাটুল’ তুমি কত সহজেই নাগরিক হয়ে উঠলে। কথা বলার সময় বাংলাভাষার উচ্চারিত শব্দ সমূহ এমন ভঙ্গিতে বলো, যেন কোন বিদেশী ভাষায় কথা বলছো তুমি। তুমি তোমার রাজবাড়ির বর্ণনা দাও। কত অভিজাত আর রাজকীয় ঘটনাবহুল জীবন তোমার আব্বুর আর তার আব্বুর বাপের।
সব জান্তা শমসের তুমি তোমাকে স্যালুট, কতদিন তোমার সাথে দেখা নেই আমার। কতকিছু মিস করছি আমি। তোমার সান্নিধ্যে থাকলে আরও কত জ্ঞানে ঋদ্ধ হতাম। বেঁচে থাকো, শমসের, তবে আপন আগাছা বেছো। তোমার মতোন সোনার ছেলে দেশে বড় দরকার। তা না হলে নজরুল, সুকান্ত অতীশ দীপঙ্কর আর আর্নেস্ট হেমিংওয়ে কেমনে জন্মাতো ধরায়। প্রার্থনা করি, তুমি আরও বড় হয়, তোমার বিদুষী প্রেয়সীর সাথে সঙ্গমে ফলে উঠুক বিকল্প অলড্রিন কিংবা মাইকেল কলিন্স কিংবা আমাদের পাশ্ববর্তী দেশের প্রাক্তন প্রসিডেন্ট আবদুল কালাম।
১৭.০৩.২০১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×