somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

হে মেধাবী সন্তান, এটাই পৃথিবীর শেষ বিন্দু নয়,

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাফিক আফতাব----------

তুমি প্রথম প্রথম বলতে এটাই পৃথিবীর শেষ বিন্দু, এর পরে আর কিছু নেই। থাকতেই পারেনা। আর তুমি যা জানো, বলতে ; আমার শেখা শেষ। তুমি প্রতিদিন ‘হলে’ এসে তোমার জ্ঞানের ফিরিস্তি জাহির করতে। বলতে, এদেশে মাত্র দুজন ব্যক্তি স্বনাম খ্যাত, বিদগ্ধ, জ্ঞানী ; যাঁর একজন তোমার একান্ত ঘনিষ্ঠ, তুমি মানতেই না এতবড় দেশে আরও কোনো জ্ঞানী কেউ থাকতে পারে। তারপর কিছু সময় যায় তুমি আবার নিজেই এসে আওরাও, ইনিং সেই ব্যক্তি, যার কাছে না গেলে আমার জীবন জগতের কিছুই জানা হতোনা। তোমার জ্ঞানী তালিকায় তিনজন ব্যক্তি এসে যোগ হলে প্রথম পরিচিতজন তালিকা থেকে বাদ পড়ে, এভাবে তুমি পথ চলতে চলতে বলতেই থাকছো, এরপরে কিছু নেই, এই ব্যক্তির পরে কিছু নেই, কিংবা আমার পরে কিছু নেই।
আমরা কিন্তু তোমার বক্তব্যকে স্যালুট দিয়েছি, বাক-বিতণ্ডা কিংবা বিতর্কে জড়াইনি কোনদিন, তুমি নিজেই, আজকে সাদাকে ধূসর, কাল বলো এটা শুভ্র, পরের দিন শুভ্র থেকে সফেদ না বলে নিজেই বলো এটা লাল, নিজে নিজেই লালকে নীল বানায়, আর নীল কে লাল, তুমিই জ্ঞানী আর সবাই আগাছা, আবাল।

এইতো মানবজন্ম , সত্যটাকে সহজে স্বীকার করে ক’জন ? তারা দিনদুপুরেই পরিপূর্ণ সূর্যের আলোতে ‘সত্য’ দেখে বলে, সত্যের মতো, কিংবা অমিথ্যা, কিংবা পাশ কাটিয়ে বলে প্রকৃতই বুঝি ! বকের ঠাংয়ের হাতের লেখাকে বলে কী সুন্দর ঝরঝরে হাতের লেখা !

হে মেধাবী সন্তান, এটাই পৃথিবীর শেষ বিন্দু নয়, এরপর আরো আছে, অলক্ষ্যে, দৃষ্টি সীমানার বাহিরে, তুমি যাদের সাথে চলো ফেরো ঘোরো ; তাদের চেয়ে অনেকা মেধবী সন্তান আছে কৃষকের গোয়ালে, শ্রমিকের খামারে ; শান্ত হও, আয়নার দিকে দেখো, দেখো তোমার চেহারার সাথে কী কোনো পশুপাখীর, প্রাণীর মিল পাওয়া যায় ? যদি যায়, ভাববে তারাও তোমার মতোন, রক্ত মাংসের চেতনা আর বোধের, তুমি বুঝতে চেষ্টা করো, এই পৃথিবীতে আমাদের একবিন্দ ু স্থিতি নেই। যদি থাকে নিউট্রোন এর হাজার ভাগের একভাগ কিনা সন্দেহ ? মাথা নুয়ে পথ চলো অহমে উজ্জীবিত হইও না, ঝড়ে ভেঙে যাবে।
১৭.০৩.২০১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×