শাফিক আফতাব----
কুয়োর মধ্যে ভাবলে এটাই পৃথিবী, আর এটাই বিশ্ব,
এর বাহিরে আর কিছু নেই,
যখন নদীবিলে খালে নামলে, ভাবলে, ভুল ছিলো ; এটাই বিশ্ব।
উপসাগরে যখন পতিত হলে, দেখলে, এত অথই অগাধ কেনো পৃথিবী ?
সাগরে যখন মিলিত হলে, তোমার ভুল ভাঙলো !
এখন ভাবছো,
দুচোখের বাহিরে অনন্ত অসীম অজস্র জগত আছে এক,
যার সন্ধান জানিনা আমরা,
আমরা সংকীর্ণ এক ছোট্ট গ্রহে বাস করি
মিথ্যে আস্ফালনে নিজকে জাহির করি।
এতদিন তুমি যে ফঙিংনৃত্যে অল্পবিদ্যেয় ভয়ঙ্করী ছিলে ;
আজ তা বুঝলে,
এসো বৎস, তোমাকে এক গ্লাস খাঁটি গাইয়ের দুধ খাওয়াই।
কেনো না গাই খাঁটি হলে তো দুধ খাঁটি হবে।
১৮.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




