শাফিক আফতাব----------
একদিন তুমি কত কাছে ছিলো, ভর ভর খই ফোটাতে, সবুজ ফড়িং নেচেছিলে ধানখেতে, লকলকে লতার মতোন তুমি এলিয়ে পড়েছিলো বৃক্ষের ডালে, স্বচ্ছ স্পর্শে শিহরিত করেছিলে যুবকের মন, এক শাশ্বত সুবাসে বিমোহিত করেছিলে চৈত্রের তারাভরারাত, খুলে দিয়েছিলে আদিম জলধারার এক শুভ্র প্রপাত আর নিপুণ কারিগরের কঠিন অথচ বায়বীয় ফলের চুমুক চুমুক স্বাদে আস্বাদে অরণ্যবাংলোয় দিয়েছিলে এক স্বর্গের আবেশ। একদিন ফুটেছিলে ষোলকলায়, পরিপূর্ণ এক পুলকিত আহবানে !
আজ নেই, কিছু নেই, তোমার মসৃণ স্পর্শে মরানদী, চর, কৃষকের ধানখেতে থোরা লাগা হলুদপাতা, ফুলে ফলে শুষ্কতা, তোমার নিটোল কপোলে হতাশার প্লাবন, তোমার কামনামনে জীবন জগতের ব্যর্থদর্শন আর তুুমি অনেক জলমগ্ন দীঘির মতোন পড়ে থাকো নিথর, ভাবনামুখর, অনেক ঘাই খাওয়া হরিণীর চোখে ............
১৯.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




