এ কোন বৃত্তাবদ্ধ ভাবনায় আমি ন্যুজ্ব পড়ে থাকি !
২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাফিক আফতাব-----------
ঘুরেফিরে তবু তোমাকে মনে হয়, তোমার কাছেই ফিরে আসি। তোমার দরজায় টোকা দেই। তোমার কাছেই শিশু হই। তোমার কাছেই সকাতর আবেদন করি। কোথায় যাবো আমি ? কোথায় রাত কাটাবো ? আমি যে সূর্যের মতোন তোমার থেকেই উদিত হই আর তোমার পটেই এসে অস্ত যাই, কিংবা সমুদ্রের জলের মতোন ঘুরেফিরে তোমার কাছেই ফিরে আসি। ঘুড়ির মতোন আমি দিগন্তে উড়ে উড়ে আবার তোমার হাতের মুঠোয় আসি। তুমি যে বৃত্তের কেন্দ্রবিন্দু। যেখানেই স্থিতি নেই না কেনো ব্যাসের মতো তোমার বিন্দু অতিক্রম করতেই হয় আমাকে।
আমি বৃত্তের খোলস ভেঙে কতবার উতরে যেতে চেয়েছি। তোমার আবেশ আর আমন্ত্রণ থেকে পালাতে চেয়েছি। কতবার কসাইর মতোন তোমাকে হত্যা করেছি, তবু তুমি যাদুমন্ত্রে করব থেকে উঠে আসো । খিল খিল হাসো। অবুঝ শিশুর সামনে বাহানার সরঞ্জাম তুলে ধরো। আমি খেলনার গুটি ভেবে আবার তোমার কোলে এসে বসি। তুমি আলিঙ্গন করো। দেখাও পুথিবীর গভীর প্রপাত। তারাভরারাত। অরণ্য আর ফুলের কানন। আমি জীবনের দুঃখ আর দৈন্য ভুলে যাই । তুমি নরম সুরে গান ধরো। তাই দেখে নদীরা আবার কালনিরবধি কলকল ধ্বনি তুলে চলতে থাকে। চলতে থাকে ............
এ কোন বৃত্তাবদ্ধ ভাবনায় আমি ন্যুজ্ব পড়ে থাকি !
২০.০৩.২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন