শাফিক আফতাব-------
এখানে উঁচু-নিচু ভেদ নেই, সবাই সমান, রেলের পাতের মতোন, বর্ষার প্লাবিত প্রান্তরের মতোন। কাঠফাটা দুপুরের সূর্যলোকের মতোন। এখানে সবাই সমবেত, একই আলোবাতাসে। একই মিছিলে সবাই মুষ্ঠিবদ্ধ হাতে সংগ্রামমুখর। এমনকি পশুপাখি। একই কোলাহলে, একই শপথে, একই মত্ততায় সবাই নৃত্যরত। এখানের ভাষা এক, স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনবর্ণ এক ও অভিন্ন,পশুদের, মানুষের, ছাগলের, গণ্ডারের, এমনকি বৃক্ষের। এখানে সবাই ক্রমশ ন্যুজ্বমান, দুর্বল এবং সমর্পিত।.......
তুমি যতদূরে যেতে চাও, এখানে আসবেই, ভালোবাসবেই। কেনোনা এখানে সবাই আসে। ভালোবাসে। জন্ম আর মৃত্যুর মতোন এক অনিবার্য আকর্ষণে আসতেই হয়, এখানে প্রাণ জন্ম হয়, প্রাণের কারখানা এখানে ; এখানে আত্মা আকার পায়। তারপর ছড়িয়ে পড়ে জনপদে, জঙ্গলে সমুদ্রে, পৃথিবীর অবাধ বিচরণ ক্ষেত্রে,.........তুমি যেখানেই যেতে চাও, ফিরে আসবেই !!
২০.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




