শাফিক আফতাব--------
আরা, তোমাকে ভাবতেই কত ভালো লাগতো। এখনোও লাগে।এই যে শুনি এখন নাকি তুমি কয়েক
সন্তানের জননী, তবু তুমি যেন আমার সেই দুধসাদা স্কুল ড্রেসের কিশোরী মেয়ে। মোমগলা দিনে তুমি আগুণের শিখা হয়ে এখনো উত্তাপিত করো আমার যুবক মন। এখন তো হই হুল্লোড় চলছে, ছেলেদের মেলামেশা । আমাদের সময়টাতে তা ছিলো না। এমন অবাধ আর লাগামহীন ছিলোনা। এই যে এখন দেখি হরহামেশা পার্কে, লেকে অরণ্যে রাজপথে খোলা রাস্তায় নারী পুরুষের ঠোঁটে ঠোঁট, অবিকল পাখিদের মতোন প্রকৃতির অবাধ শস্যক্ষেত্রে যেন খুঁটে খুঁটে খাও জীবনের স্বাদ। মানুষ আজ শিক্ষার নামে উদার হয়েছে বেশ। অধিকারের নামে বেহায়া হয়ে উঠেছে। তুমি যদি দেখো ; আপসোস করবে। আমাদের ছেলেবেলাদিন কেনো তাহলে নিরামিষ খেয়ে পার করে দিয়েছিলাম ?
এখন প্রেম বলে কিছু নেই। প্রেমের বোতলে কামকে কর্কবন্দি করে মানুষ আজ বেশ আধুনিক হয়ে উঠেছে। স্বাধীনতা আর অধিকারের নামে মানুষ আজ বড় বেপরোয়া। মিয়ামুরব্বী মানছে না। আরা, এই সব দেখে আমারও আজ বড় ইচ্ছে করছে, না হয়ে হয়েছে, হালা হালা সন্তান তোমার, এসোনা, এসো আমরা আবার সেই ফুলতোলাদিনে হারিয়ে যাই, অভিজ্ঞহাতে ছুঁইয়ে দেখি গন্ধমফল...........
২১০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




