শাফিক আফতাব----------
তুমি ছায়ার মতোন মিশে ছিলে, কিংবা রোদ্দুর যেমন আলোর সাথে মিছে থাকে, কিংবা লজ্জার সাথে যেমন মিশে থাকে অন্তর্বাস, ঠিক তেমনি তুমি মিশে আছো আত্মায় আমার, তুমি নিত্যস্নানের সাবানের সুবাস কিংবা প্রসাধনীর মনমাতানো ঘ্রাণ। তুমি নিত্যব্যবহার্য অপরিহার্য জাতীয় ভোজ্য, তোমাকে ছাড়া একদিন বাঁচা দুষ্কর আমার, তুখোর ছাত্রের মতোন আমার প্রতিদিনের পাঠ তুমি আর নিবিড় অধ্যয়ন, তোমার পুলকের পুকুরে অবগাহনে মনের গহীনে নেমে আসে স্বর্গের সুবাস, তুমি হয়ে উঠলে নিরাপদ আশ্রম আর আবাস।
অথচ সময় তোমাকে কেমন পাংশু করে যায় ! আর আমার কামনায় মরচে পড়ে, আমাদের শরীরে জং ধরে, আমরা জীবনের জংশনে হাপাঁতে থাকি, কখন আসে আবহমান ট্রেন, আমরা পরস্পর পরস্পরকে ভুলে য়েতে থাকি। কামনার নদী আমাদের মরে যেতে থাকে.............
২১.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




