আমরা নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাফিক আফতাব---------
চারটি ঘোড়া আকাশে শাঁই শাঁই উড়ছে, সাথে উড়ছে কিছু রঙিন মাছ, আর গাছেরা হয়েছে ফুলবতী কন্যা, মাছেরা ছাতা মাথায় বৃষ্টির দিনে হাঁটছে আর হাঁটছে, মানুষগুলো সব উলঙ্গ অঙ্গে উপাঙ্গে সমবেত হয়েছে ইংলিশরোডে। আর কেশবতী নারীরা সব নগ্নযুগল অহংকার নিয়ে ঝুলছে, কেউ খদ্দর সন্ধ্যান করছে র্ফামগেটের পরিত্যক্ত পার্কে, কেউ জাতীয় সংসদ এলাকায় কেউ আবার জাতীয় ঈদগাহমাঠের ফকিরদের আস্তানায়। পায়রার মতোন শহরের প্রতিটি খুপরিতে বাকবাকুম কুম সঙ্গীত ধরেছে কেউ, চুরুট খেতে গ্যসলাইট জ্বালিয়েছে প্রেমিকপুরুষগুচ্ছ। আমার মাথা চক্কর দিয়ে উঠলো, আমি কী স্বপ্ন দেখছি ? আবার দেখি ধবধবে আলোর সাদারোদদিন, আকাশে সূর্য নেই ; চাঁদ : আবার দেখি সূর্যের কিরণ নেই; ভেতরে বাস করছে এক পান্তাবুড়ি। চাঁদকেই সূর্য মনে হচ্ছে না তো ? কী এক ঘোরের মধ্যে সবকিছু আজ অসংলগ্ন মনে হচ্ছে আমার। মানুষের পড়ন থেকে বস্ত্র কেনো আলগোছে খুলে খুলে যাচ্ছে, আমি নিজের দিকে তাকালাম : দেখলাম, আমারও এক দীর্ঘ পাথরমাছ খাল খুঁজছে, দপ করে জ্বলে উঠতে উদ্যত হচ্ছে। আমরা এই শহরের মানুষ আজ কী পাপের ফলে নগ্ন আর বিবস্ত্র হয়ে গেলাম।
২৩.০৩.২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন