এই মধ্যাত্রিতে ফুল ফোটাতে এলে প্রিয়তমা
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাফিক আফতাব----------
তুমি নিবিড় কাছে এসে বসলে, নতুন কাপড়ের গন্ধ পেলাম ; মনে হলো ; তুমি এই বুঝি শপিং করে এসেছো, আমি তো কতদিন শপিং করিনা কতদিন ! সেই কত আগে তোমাকে জেলা পরিষদ মার্কেট থেকে কিনে দিয়েছিলাম একটি কমদামের খয়েরী শাড়ি, কয়েকটি চুড়ি, বেণীবাঁধার সুঁতো, আর একটি গোলাপী ব্রা ! আর যেন কী ! ঠিক মনে পড়ছে না ! কতকিছুই মনে পড়ে না আজ। এই যে তুমি কতদিন পরে এলে, তারপর আমার জীবনে কী যে ধকল গেলো। এরই মধ্যে গেছে ওয়ান ইলেভেন, মাইনাস টু ফর্মূলা, রাজনীতির নতুন মেরুকরণ আর আমার বেকার জীবনের চরম অভিঘাত। তুমি তো চলেই তো গিয়েছিলে, কেনো তবে নতুন আশা স্বাদে এই মধ্যাত্রিতে ফুল ফোটাতে এলে প্রিয়তমা। আর তো আলোঝরা দিন নেই। তুমি কিছুই শুনলেনা। দরজার খিরকি বন্ধ করতে গেলো, আর অমনি ঢং ঢং শব্দে ঘুম ভেঙে গেলো আমার ; দেখি : সকাল আটটার ঝলমলরোদ থাইগ্লাসের ফাঁক দিয়ে এসে আমার মুখে ছুঁইছে ; অদূরে রাজপথে মটর ট্রাকের চিৎকার।
সকাল নটায় ক্লাস। আজকের ক্লাসটা নিতে পারবো তো ? আমাদের আজ ঘোরের ভেতর বাস।
২৩.০৩.২০১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন