কেমন সুন্দর ফুটে থাকো ভালোবাসার রাতে
কেমন ঝরঝরে হও সাদা ধবধবে প্রভাতে __
জলের গভীরে ডুবে মাছের মতোন খেলা করো
তোমাকে জড়িয়ে শীতরাতে ওমে জড়োসরো।
শীতের শরীরে তোমার সুবাস লেগে থাকে যেন ফুলের ঘ্রাণ
ঘাসের ডগায় পড়ে থাকে যেন শিশিরের আদর
তুমি এলে কনকনে শীতের রাতে ভেসে আসে ভাদর
মনে হয় বর্ষার নদী ঘিরে তুমি আমি ভাসিয়েছি সাম্পান।
অন্তর্লোকে সুন্দরের কেমন নান্দনিক দৃশ্যপট
পুলকের পাতাল রেলে আপনাই খুলে যায় গোয়েন্দাস্টেশনের শকট
দুজনার তখন চাওয়া পাওয়ার বাড়ে তীব্র সংকট
হৃদয়ের খেলা শেষে শূন্য পড়ে থাকে বিশাল বিস্তীর্ণ মঠ।
পুতুল খেলার ছলে আমরা খেলি অহেতুক পাশাখেলা
খেলার আনন্দেই বয়ে যায় আমাদের সাড়া বেলা।
১৭.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


