আমার কল্পনা কোন নিখুঁত ছবি
আঁকতে পারেনা।
কারণ আমার কল্পনার শক্তি
আমার মতই শক্তিহীন।
আমি শক্তিহীন।
কারণ আমি কোন অন্যায় কাজে
শক্তি পাই না।
আমি শক্তিহীন।
তার মানে আমি ভীরু-কাপুরুষ নই।
সুতরাং আমি শক্তিশূন্যও নহি।
যেহেতু আমি শক্তিশূন্য নয়
অতএব আমার মাঝে
শক্তি বিরাজমান।
তাহলে আমি শক্তিহীন কেন?
আমি শক্তিহীন।
কারণ আমার কল্পনা শক্তিহীন।
আর এই শক্তিহীন কল্পনা
আমার চিন্তাশক্তিকে করেছে
আরও শক্তিহীন।
সন্দেহ নেই আমার কল্পনার শক্তিহীনতা
সম্পূর্ণ আমার জন্য।
কারণ মানুষ তার চিন্তার সমান বড়।
আমি চাইলেই বড় করে তুলতে পারি
আমার চিন্তাশক্তিকে, কল্পনাকে।
আমি আমার চিন্তাশক্তিকে
শক্তিশালী করতে চাই।
সমস্ত শক্তি দিয়ে হলেও।
আমার কল্পনাকে শক্তিশালী করতে
আমার চিন্তাশক্তিকে
শক্তিশালী করার শক্তি দাও প্রভূ!
একটাই চাওয়া-
এই শবে বরাতের রাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


