somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিলং ভ্রমণ (পর্ব-১)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য্য মিশ্রিত শিলং। পাহাড়ের আঁকাবাঁকা পথ সেই সাথে মেঘের খেলা আর তার মাঝখান দিয়ে যাওয়া এ যেন এক বিস্ময়!

কিযে সুন্দর শিলং তা শুধু চোখ দুটিই জানে। এই সৌন্দর্য্য আসলে ক্যামেরায় যথার্থ আসেনা কখনোও আমার কাছে তাই মনে হয় । মনে হচ্ছিল প্রকৃতির মাঝেই থেকে যাই আজীবনের জন্য। শিলং এর পথ ঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছিন্ন। দেখে মনে হয় কেউ নিজ হাতে পরিপাটি করে সাজিয়ে রেখেছে এমন। যখন পাহাড়ের উপর দিকে উঠছিল গাড়ি অবাক হয়ে দেখছিলাম।

এই বছরের কুরবানী ঈদে যখন জাফলং ঘুরে গিয়েছিলাম তখন জাফলং থেকে দেখেছিলাম দূরে বিশাল এক পাথর(ভেবেছিলাম এটা কোন ঝর্না হবে) একটা ব্রিজ যেখান দিয়ে গাড়ি চলছিল।মজা লেগেছিল যখন দেখলাম দূর থেকে দেখা সেই পাথর আসলে কোন ঝর্না নয় ওটা একটা পাথরের পাহাড়। আর সেই দেখা ব্রিজ দিয়েই যাচ্ছি আমরা। জাফলং থেকে যত উঁচু পাহাড় দেখা যায় ঠিক তত উপর দিয়েই গাড়ি যাচ্ছিল। আমাদের বিস্ময়ও যেন বাড়ছিল অনেক। কত মিষ্টি একটা আবহাওয়া ছিল। নির্মল সতেজ একটা পরিবেশ যা মুগ্ধ করেছে অনায়াসে।

শিলং এ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর "শেষের কবিতা" লিখেছিলেন। শেষের কবিতার কিছু লাইন যা আমার ভীষণ প্রিয়
" ওগো তুমি নিরুপম,
হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান--
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু, বিদায়"


তামাবিল বর্ডার

বর্ডারের ফর্মালিটিজ শেষ করে আমরা ডাউকি বাজার যাই, সেখান থেকে টাকা রুপিতে করে নেয় আমাদের গ্রুপের অনেকেই। আমার কাছে ডলার থাকায় ভেবেছি শিলং শহরে গিয়ে চেঞ্জ করব। এখানে বলে রাখি, ডাউকি বাজারে টাকার রেট ভাল পাওয়া যায়। আমি ভুল করেছিলাম রুপি না নেয়াতে। পরে শিলং এ গিয়ে ডলারের রেট ভাল পাইনি।



ডাউকি বাজার থেকে বাস আঁকাবাঁকা পাহাড়ি পথে এগিয়ে চলল। বেশ কিছুক্ষণ শেষে আমরা সোনেংপেডাং এ পৌছালাম। ঝুলন্ত ব্রিজের নিচে সবুজ জলের ঝর্নার নদী প্রবাহিত হচ্ছে। নীল আকাশ, সবুজ পাহাড়, আর নদীর জলও সবুজ ছিল। সব মিলিয়ে এক অপরুপ সৌন্দর্য্য উপভোগ করেছি।


আমাদের গ্রুপের অনেকেই ব্রীজের শেষ মাথা পর্যন্ত গিয়েছিল। কিন্তু আমি এতটাই ভীতু যে কিছুদূর যাওয়ার পর আর সাহস হয়নি যাওয়ার জন্য। কিছুদূর গিয়েই ফিরে আসছি। :P


সোনেং পেডাং


সোনেং পেডাং





সোনেংপেডাং ঘুরে আমরা গিয়েছিলাম Riwai village এ, সেখানে আমরা দুপুরের লাঞ্চ শেষে ১৫০ সিড়ি বেয়ে নিচে নেমেছিলাম লিভিং রুট ব্রিজ দেখার জন্য।




লিভিং রুট ব্রিজ । নিচে নামার সময় খারাপ লাগেনি। কিন্তু উঠার সময় আর ঊঠতে পারছিলাম না। লাঞ্চ করেই নেমেছিলাম বলেই আমাদের সবারই কষ্ট হচ্ছিল।


বর্ষাকাল থাকলে জায়গাটা আরো সুন্দর লাগত।

Riwai ভিলেজ ঘুরে আমরা গিয়েছিলাম এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ Mawlynnong ভিলেজে। আমার কাছে কেন জানি এই ভিলেজ খুবই আর্টিফিশিয়াল মনে হয়েছে। যাইওহোক ক্লিন ভিলজে কিছু দোকানপাট আছে। চাইলেই কেউ কিছু কিনে নিতে পারবে। আমাদের হাতে সময় কম ছিল। আমরা যখন Mawlynnong ভিলজে আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল।



দুঃখের বিষয় এই ভিলেজের আর কোন ছবিই দিতে পারলাম না কারন এই ভিলেজের প্রতিটা জায়গায় লেখিকার ছবি ছিল । :(

যাইহোক, সন্ধ্যায় নেমে এসেছিল এই ভিলেজেই। সন্ধ্যা হবার পর পরই আমরা শিলং শহরের উদ্দেশ্যে রওনা দেই। আধো অন্ধকারে পাহাড়গুলো অদ্ভুত লাগছিল। ২ ঘন্টা চলার পর পাহাড়ের এক বাঁকে বিরতি নেয়া হল।চা/কফি পাণ করার জন্য বিরতি নিয়েছিলাম আমরা।সাড়ে তিন ঘন্টার মত লাগল শিলং শহরে পৌছাতে। আগের দিন সারারাত জার্নি এবং পরদিন সারাদিনের ঘুরাঘুরির ক্লান্তিতে রাতে হোটেলে ইন করে ডিনার সেরেই ঘুম দিলাম।


প্রথম পর্ব এখানেই শেষ করছি। শুভ রাত্রি।



সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিয়া আচরণে অতিষ্ট হয়ে হযরত আলী (রা.) ও তাঁর শিয়ার বিপক্ষের সত্য প্রকাশ করতে হয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৬ ভোর ৬:৩১



সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×