প্রথমেই আসল গানটির চরম ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি
(অঞ্জন দত্ত এই পোস্ট দেখলে খাইছে !!)
চাকরিটা মোর চলে গেছে বেলা শুনছো
এখন আর বাড়ি ফিরে আসতে হবেনা
ঈদের শপিংয়ের প্ল্যান তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও শাড়ি- চুড়ি কিনছ না
চাকরিটা মোর চলে গেছে বেলা সত্যি
বেকার থাকব কয়েকটা মাস ব্যাস
আবার করব টিউশনি , ম্যাট্রিক আর ইন্টার
চুপ করে কেন কথা কানে যাচ্ছেনা ?
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!
স্বপ্ন তোমার থেকে যাবে শুধু স্বপ্নই
জুয়েলারি আর গাড়ি-বাড়ি কেনার
হানিমুনে আর হবে না যাওয়া
প্যারিস থেকে নিউইয়র্ক
সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়া
শ্বশুরের কাছে টাকা চাওয়া সেতো লজ্জার
ধার করলে কি করে দেব শোধ ??
দু-চার পয়সা ইনকাম ছিল ,আজ থেকে সেটা বন্ধ
বিরানি-পোলাও খাওয়া হবে না রোজ
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
চুপ করে কেন একি বেলা তুমি হাসছ !!!
চাকরিটা মোর চলে গেছে সত্যি
বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক আমি না নিয়ে
আফসোস !!! কত বড় ভুল করেছি !!!
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে Luckily তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
ধুর ছাই ০১৬*২৪৪১১৩৯
[ নম্বরটি অজানা, সুতরাং কল না দেওয়াই বাঞ্ছনীয় ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

