somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়ারল্যান্ড সিরিজের জন্য সেরা একাদশ ও ব্যাটিং লাইনআপ(তিন নম্বর পজিশনে সাকিব)

১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে গিজি গালিব আমাকে ফেইসবুকে নক করে বললো কোথায় তুই? মেসেনজারে আয়। মেসেজ পেয়ে কারনটা বুঝে গেলাম কেনো ডেকেছে। আবারো যে নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে। ক্রিকেট নিয়ে আমরা দু'জন বেশ আলাপ করি, বিশেষ করে জাতীয় দল নিয়ে। ও সম্ভবত ব্লগে নেই, আমাকে একটা অনুরোধ করেছিলো ক্রিকেট নিয়ে আমাদের ছোটো ছোটো আবেগগুলোকে ঠিকভাবে ফুটিয়ে তুলে যেনো একটা লেখা লিখি, যে লেখায় থাকবে সেই আইসিসি ট্রফির ইতিহাস, পাইলটের সেই ছক্কা, রাস্তায় রং ছিটানো এরপর ৯৯ এর বিশ্বকাপ, শুভ্রদেবের সেই গান, "গুডলাক বাংলাদেশ, গুডলাক... বিশ্বকাপে যাত্রা শুভ হোক..." পাকিস্তানকে হারানো, অনেকদিন জয় ক্ষরার পর শ্রিলংঙ্কাকে হারানো ইত্যাদি---

আমিও বলেছিলাম লিখবো, কিন্তু সময় করে উঠতে পারছি না, অথবা অলসতার কারণে লেখা হচ্ছে না।

যাই হোক, সেদিন মেসেন্জারে আমাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল দিতে বললো। সেদিনের আগেরদিন বাংলাদেশ জাতীয় দল ও এ দলের একটা টি টুয়েন্টি ম্যাচ হয়েছিলো, সেখানে সাকিব আল হাসানকে তিন নম্বর পজিশনে নামানো হয়েছিলো। আমি ধুপ করে আমার দলটা দিয়ে দিলাম এবং তিন নম্বরে সাকিবকে রাখলাম। ও জিগ্যেস করলো সাকিব তিন নম্বরে? আমি বললাম, দোস্ত তিন নম্বর পজিশনের তো সমাধান হয়ে গেলো!!!

সাকিবকে তিন নম্বরে নামানোর কথা আমার মাথায় সত্যিই আসেনি!! নির্বাচক নাকি কোচের সিদ্ধানত্ এটা জানিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা আমাদের তিন নম্বর পজিশনের সমাধান পেয়ে গেছি। আফতাব যাওয়ার পর এই পজিশনটাতে কাউকেই পাওয়া যাচ্ছিল না। মূলত একটা দলের সেরা ব্যাটসম্যন নামে তিন নম্বর পজিশনে। সাকিব নিসন্দেহে দলের সেরা ব্যাটসম্যান।

ওপেনিং এবং তিন নম্বর পজিশন দুটোরই সমাধান হয়ে গেছে। সাত নম্বর পজিশনেও একটা ভালো হিট করতে পারে এমন ব্যাটসম্যানও পাওয়া গেছে(জিয়া), যদিও জিয়াকে আবোলতাবোল শট করতে দেখেছি, তবে আপাতত সে বেষ্ট চয়েজ, মাহমুদুল্লাহ সাত নম্বরে খেলার মতো না, যেহেতু সাকিব পাচের জায়গাটা ছেড়ে দিচ্ছে সুতরাং মাহমুদুল্লাহকে পাচে খেলানো যাবে। আর ছয় নম্বরে নাসির প্রুভড ব্যাটসম্যান। সুতরাং আমার একাদশটা এরকম:

১. তামিম ইকবাল
২. মোহাম্মদ আশরাফুল
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. নাসির হোসেন
৭. জিয়াউর রহমান
৮. মাশরাফি বিন মর্তুজা
৯. আবদুর রাজ্জাক
১০. শফিউল ইসলাম
১১. ইলিয়াস সানি

আপাতত এটাই আমার কাছে সেরা একাদশ মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×