সারা দিন অনেক ভারি ভারি পোষ্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, সেই সাথে লুল আর ফুলের চাপে আর চিড়ে চ্যাপ্টা না হয়ে বরং একটু খানা দানা করে শরীরে শক্তি সন্চয় করে পূর্ন উদ্যোমে ব্লগের বিচনের লক্ষ্যে এই বিকেলের নাশ্তা পোষ্টের অবতারনা করলাম ...
আন্টির বানানো এই লাড্ডুগুলো খেতে বড়ই সৌন্দর্য ... আর কলিজার সামোসা গুলোর কথা আর নাই বা বললাম ... জলদি জলদি নিয়ে নেন, পরিমানে অল্প আছে, শেষ হয়ে গেলে পরে আমারে দোষ দিয়েন না কইলাম ...
যারা কলিজা খান না তাদের জন্য এই সব্জির পাকোড়া বানানো হলো, দেখতে সুন্দর না তেমন, তবে খেতে সেইরকম ইয়াম্মী ....
নাশ্তায় কমপক্ষে একটা ফলফ্রুট না থাকলে কেমন জানি লাগে না ? ....
নেন, আম কেটে আনলাম ...
সবশেষে .... লেবু চা ...
নেন, বহুত খেয়ে ফেলেছেন, নাশ্তায় এর চেয়ে বেশী খেতে নাই, এবার আমাকে ধন্যবাদ দেন তো জলদি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


