সম্প্রতি সুপার চেইন শপ 'স্বপ্ন'-এ একটা ডিসকাউন্ট কার্ড করার জন্য রেজিস্ট্রেশান করতে গিয়ে কোন কপালের দুঃখে জানি মোবাইল নাম্বারটা দিছিলাম, সেই যে শান্তির মা মইরা গেলো। এখন আমারে প্রতিদিন মিনিমাম একবার করে মেসেজ দেয় মাছ, মাংস, মুরগীর দাম জানিয়ে। মেসেজ পাঠায় আবার প্রতিদিন একেকটা ভিন্ন নাম্বার থেকে, নাম্বার সেইভ করে যে যন্ত্রণা থেকে বাঁচবো সেই উপায় রাখে নাই। আননোন নাম্বার দেখে প্রবল আশা নিয়ে মেসেজ খুলি, প্রথম শব্দটা 'স্বপ্ন' দেখেই নতুন প্রেমের আশা জাগানিয়া বেলুনটা ফুলে দ্বিতীয় শব্দ পড়ামাত্রই চুপসে যায়---প্রতিটা মেসেজ শুরু হয়ঃ "স্বপ্নে গরুর দাম...............।" আমি "স্বপ্নে গরু..." পর্যন্ত পড়েই চুপসে যাওয়া আশার বেলুন নিয়ে ডিলিট মেরে দেই।
তারপর আরেক দিন কি হৈলো...
একদিন লাগাইলো ফুন, তাও ১ ফিমেল এটেনডেন্ট। ফোন দিয়া এমন দ্রুত মুরগী আর আলু পিয়াজের দাম কওয়া শুরু করছে যে আমি ভাবছি বেডির গায়ে আগুন লাগছে.....!!!
বিশেষ দিনে মেসেজ দিবে আরো পেইন দিয়া---"আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। স্বপ্নে ছিলা মুরগীর দাম কমলো...." অথবা, "ভ্যালেন্টাইন দিবসের শুভেচ্ছা! স্বপ্নে পাকা টমেটো....."
কি যে এক পেইন। স্বপ্ন এখন আমার ইনবক্সের দুঃস্বপ্নের নাম।
এই জ্বালা আর প্রানে সহে না
এর থিকা কি কৈরা আনসাবস্ক্রাইব হইতাম পারি??: #(
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




