somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদের প্রতি মানসিকতাঃ

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে প্রেমের সম্পর্কগুলো অনেক সময় শারিরিক সম্পর্ক পর্যন্ত চলে যায়। এক্ষেত্রে শারিরিক সম্পর্ক হয়ে যাওয়ার পর যদি কোন কারনে সেই সম্পর্কটি ভেঙে যায় তখন প্রথমে মেয়েটি নিজেকে নিঃস্ব ভাবতে শুরু করে।
আবার বিষয়টি জানতে পারার পরিপ্রেক্ষিতে তার বন্ধু- আত্মীয়স্বজন এবং সমাজও তাকে একি তকমা দিয়ে থাকে।

পক্ষান্তরে ছেলেটির কাছে এটা আর দশটা মানুষের মত একটা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার মতই স্বাভাবিক ব্যাপার মাত্র। আর তার বন্ধুদের কাছে দুষ্টামি, পরিবারের কাছে ছোটখাটো ভুল থেকে বেরিয়ে আসা, এবং সমাজের কাছে পরকালের একটা পাপমাত্র।

তাই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর তা ছেলেটির সামাজিক জীবনে তেমন কোন প্রভাব না ফেললেও মেয়েটির জীবনে ব্যাপক প্রভাব ফেলে। যেখানে আমাদের সমাজ ছেলেটিকে স্বাভাবিক চোখে দেখলেও মেয়েটি হয়ে যায় নিকৃষ্ট অপরাধী।

কিন্তু একই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েদের প্রতি সমাজের কেন এই বিমাতাসুলভ আচরন?
আর কেনই বা এজন্য শুধুই মেয়েরা হীনমন্যতায় ভুগবে?

যদি বিবাহ বহির্ভুত সম্পর্কের ফলে কুমারত্ব কিংবা সম্ভ্রমহানীর কারণে নিঃস্ব ভাবা হয়; তাহলে শুধু মেয়েটিই কেন, বরং ছেলেটিকেও তো সমভাবেই নিঃস্ব ভাবা উচিত।
যদি অবৈধ সম্পর্ক অপরাধ হয়, তাহলে তো দুইজন-ই সমান অপরাধী হওয়ার কথা।
আবার আমরা জানি ধর্মীয়ভাবে বিয়ের আগে এই ধরনের সম্পর্কে জড়ানো হলো পাপ।
কিন্তু ধর্ম কি একজনকেই পাপী বলেছে?
না, ধর্মের দৃষ্টিতে তো দুইজন ই সমান পাপী।

যেহেতু ছেলে-মেয়ে পরস্পরের সম্মতিতে এধরনের সম্পর্কে জড়ায়, সেহেতু তারা পাপ ও অপরাধকে স্বীকার এবং উপেক্ষা করে এই সম্পর্কে জড়ায়। তাই এটাকে শুধুমাত্র মেয়েটির অপরাধ হিসেবে দেখাটা সমাজের চরম পক্ষপাতমুলক দৃষ্টিভঙ্গি নয় কি?

আমার মতে তো অবশ্যই। তাই দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। নিঃস্ব, অপরাধ কিংবা পাপ; এটাকে যে দৃষ্টিতেই দেখা হোক না কেন, ছেলে-মেয়ে উভয়কেই একি কাতারে রাখা অথবা এটাকে উভয়ের ব্যক্তিগত ও স্বাভাবিক বিষয় হিসেবে গন্য করাই যৌক্তিক।

আর মেয়েদেরও এসব ক্ষেত্রে শুধুমাত্র নিজেকে নিঃস্ব ভেবে মানসিক অবস্বাদগ্রস্থতায় না ভুগে হয় প্রেমিককেও নিঃস্ব ভাবা, না হয় এটাকে তার মতই স্বাভাবিক দৃষ্টিকোন থেকে দেখার মানসিকতা সৃষ্টি করা উচিত।

তবে হ্যাঁ, এটা পাপ। তাই পাপ ভেবে যতদুর পারা যায় এধরনের সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। ছেলে-মেয়ে সকলকেই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×