somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু'টাকার জীবন

২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু আছে। মিন্টু নাম। এসএসসি পরীক্ষার পর আর পড়েনি। বাবার তাঁতের ব্যবসায় যোগ দেয়। পৃথিবীর সবকিছুতেই ওর তুমুল আগ্রহ। আমি তখন আমি সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। ঢাকায় কোথাও থাকার জায়গা নাই বলে অনাবাসিক হয়েও হলে উঠেছি। হলে তুলেছে এক পলিটিক্যাল বড়ো ভাই। থাকি সূর্যসেন হলের গণরুমে। প্রতিদিন সকালবেলা অবধারিতভাবে গেস্টরুমে যাই। তারপর মিছিল নিয়ে মধু। এই করতে করতে আমাদের রুমের বেশ কয়জন দলের ফার্স্ট ইয়ারের নেতা বনে যায়। আর এর সুবাদে রুমে অস্ত্র চলে আসে। পয়েন্ট থার্টি টু বোরের। রাতে সেটা নিয়ে ছাদে যাই। দুর্মূল্যের গুলি। তাও মাঝে মাঝে ফুটায় কেউ কেউ। আবার সেফটি ক্যাচ লক করে ডামি মহড়া দিয়েই কেউ কেউ খুশি হই। রাতে তোষকের নিচে চালান হয় সেটা। কখনো কখনো চকচকে চাপাতি সঙ্গী হয় রাতের ঘুমের। আমাদের বেডে চাপাতিও ঘুমায়। বাড়ি গেলে বেশ ভাব নিয়ে এ গল্প বন্ধুদের বলি। আমাদের এই উন্মুল জীবন দেখতে বেশ উৎসাহী হয় মিন্টু। একদিন চলে আসে হলে। তোদের কী মুক্ত স্বাধীন জীবন- ক্যাম্পাসে আমাদের জীবনযাত্রা দেখে মিন্টু এই মন্তব্য করে দুদিনের মাথায় বাড়ি ফেরে। পরের রাতে অ্যান্টি গ্রুপ আমাদের রুম ভাঙ্গচুর করে। তারও চারদিন পরে আমরা আবার হলে উঠি। রুম থেকে অনেক জিনিষই খোয়া গেছে। সাজাহান মিনা স্যারের ফিন্যান্স বইটি চাপাতির কোপে দ্বিখন্ডিত দেখি। মনে পড়ে, আমার বেডের নিচেই একটি চাপাতি রাখা ছিল।

পরে সরকার বদল হয়। আমরাও কেটে পড়ে ছাইপাশের পলিটিক্স থেকে। তারও বেশ পড়ে পত্রিকায় সাংবাদিকতা শুরু করি। দেশের খ্যাতনামা অনেকের সাথেই চিন -পরিচয় হয়। খাতিরও জমে কারো কারো সাথে। খাতিরের এ গল্প গ্রামে গিয়ে বন্ধুদের বলি। মিন্টু একটু বেশিই আগ্রহ নিয়ে শোনে। এক বিকালে, এক বিখ্যাত অভিনেত্রীর বাসায় গেছি ইন্টারভিউ নিতে। এমন সময় মিন্টুর ফোন। বলে, তুই কই, আমি তোর হলে আইছি। রাতে ফিরে মিন্টুর সাথে মোলাকাত করি। মিন্টু বলে তোদেরই জীবন রে। বিখ্যাত লোকদের সাথে উঠবস। আর আমাদের জীবন---- মিন্টুর কথা আমার কানে যায় না। আমি অন্য চিন্তায় মগ্ন। পকেটে তো টাকা নাই। মিন্টুকে কিভাবে রাতে খাওয়াই।

এই তো প্রায় বছর খানেক আগের ঘটনা। অফিসের কাজে চট্টগ্রাম গেছি। আমাদের দলের সাথে দেশের বেশ কয়জন উঠতি মডেল ও অভিনেত্রী। আগ্রাবাদ হোটেলে প্রোগ্রাম। প্রোগ্রামের একফাঁকেই বন্ধু রাজ্জাককে ফোন করি। ও পড়ে চট্টগ্রাম ভার্সিটিতে। টিউশনির কারণে হলে না থেকে শহরের জিইসি মোড়ের দিকে থাকে। রাজ্জাক চলে আসে। প্রোগ্রাম শেষে আমাদের সাথেই হোটেলে ফেরে। হোটেলে আসতে আসতে রাজ্জাক বলে, মামা, তোরা আসিস বেশ সুখে। তারকারাও তোদের কী দাম দেয়। রাজ্জাকের কথা শুনি কী শুনি না। জানালা দিয়ে দেখি, একজন পথচারী ভিক্ষুককে দু'টাকার নোট দেয়। দু'টাকার ছেঁড়া নোটটি সে বেশ তাচ্ছিল্য নিয়ে তাকিয়ে দেখে। তারপর ছুঁড়ে ফেলে দেয়। দু'টাকার নোটটি বাতাসে ভেসে একটি মাইক্রোর চাকার নিচে গিয়ে পড়ে। মাইক্রো বাসটি তা গুঁড়িয়ে দিয়ে চলে যায়। আর বারে বারে মনে হয়, আমার জীবনটাও তো এমন। ছেঁড়া, তালি দেয়া দু'টাকার মতো। এই চলছে আর কি। চলে যতোদিন।


৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×