
বৃষ্টি হোক আজি শ্রাবন ধারায়
অঝোর কবিতা নিমিষে হারায়।
বেদনার পাখা রেখে যায় ঝাঁঝ
বেসাতির ধর্ম, অবন্তী আয়াজ।
বৃষ্টি ধেয়ে আয় মূষল ধারায়
চন্দ্র স্নাত স্নান ভৈরবী কায়ায়।
দিয়ে যাও তুমি একান্ত সলাজ
নিবরাস-জৈন, উলঙ্গ সমাজ।
এসো বৃষ্টি নিজে বর্ষার শান্তনা
হৃদাসনে একা ফেলনা যাতনা।
মরমী বেদনা তোল আজি ঝঙ্কা
তোমাতে আমাতে, বিরহের শঙ্কা।
নিজে ভিজে বৃষ্টি মায়ার বাঁধনে
সেথা মধু প্রেম পিরিতি রঞ্জনে।
মাঠে-ঘাটে আর ছাদনাতলায়
প্রেয়সীর মুখ, নীলম নীলায়।
শহর ভিজিয়ে যাও গো যেখানে
অমলিন রক্ত বয়ে চলে সেখানে।
অনাদি পথের রক্তে রঞ্জিত যারা
ভিজতে ভিজতে, ঝরে সৃষ্টিতারা।
শোকমান হৃদে জাগে চঞ্চলতা
রুখে দাও যত জঙ্গী পঙ্কিলতা।
অবাধ্য অঝোর বৃষ্টি নবধারা
ধুয়ে দাও সব, সৃষ্টি শত ঝরা।
২০/০৭/২০১৬খ্রীঃ
কপিরাইটরেজওয়ানুল ইসলাম পাপ্পু, প্রিয়কাঠি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


