
-হ্যালো।কাকে চাই?
-(খাইছে,বাপে ধরছে)....হ্যালো,না,মানে পলি আছে?
-না পলি নেই।
-জলি আছে?
-না জলিও নেই।
-কলি আছে?
-পলি,জলি,কলি,কেউ নেই।তুলি আছে।
-তাহলে আংকেল,ওকে একটু দেন....
-শোনো খোকা,তুমি যেই হওনা কেন,আমি বুঝতে পারছি,তুমি কেন ফোন করেছ।আচ্ছা,তুমি কি কর?
-উ....উচ্চমাধ্যমিক পাস করেছি,সম্মানে ভর্তি হব।
-ও!ভর্তি হতে তুমি পারবেনা।
-ঠিক বলেছেন চাচা,বুঝছেন দুলাভাই,কয়েকবার এটেম্প নিয়েছিও,কিন্তু ভর্তি হতে না আমি পারিনি,যা ভীড় না চাচা!
-দেখ,অসময়ে মানুষের বাড়ীতে ফোন করে এভাবে বিরক্ত করা কি ঠিক?
-ছি ছি ফুপা,কি যে বলেন না খালু,একদম ঠিক না।
-তাহলে তুমি এটা বোঝ?
-হ্যাঁ......বুঝি।
-দেখ,বিয়ে করতে বয়স এবং অর্থ দুটোই লাগে।তোমারতো কোনটাই নেই।সবার আগে চাই প্রতিষ্ঠা।
-চাচা,চাচা,আপনি একটা মূল্যবান কথা বলছেন চাচা।আসলে...আসলে আমরা ঠিক না চাচা।আপনে কিছু মনে কইরেননা ড্যাডি..
-এইতো,তুমি বুঝতে পেরেছ।আসলে তোমরাত খুব ভাল ছেলে আমি জানি।আসলে কেউ তোমাদের এভাবে বোঝায়না।
-না চাচা,আমি বালা না,আসলে আমি নষ্ট হয়া গেছি গা।এই জীবন আমি আর রাখুমনা চাচা..আমার চুখ খুইলা গেছে..
-আরে কর কি!কর কি!তুমি যে ভূল বুঝতে পেরেছ এটাইতো অনেক।খামাখা মরতে যাবে কেন লক্ষী ছেলে?
-নানা....না,আপনে আমারে বলেন আমারে মাফ করছেন,মাফ না করলে আমি টেলিফোন সেট ছাড়ুমনা চাচা।দরকার হইলে সারাদিন টেলিফুন কানে লাগাইয়া বইসা থাকুম।আপনে মাফ না করলে আমি ধ্বংস হয়া যামু চাচা।প্লিজ বলেন ফুপা আমারে মাফ করছেন,খালু,দুলাভাই,তালুই সাহেব আপনের পায়ে পড়ি আম,আমারে মাফ কইরা দেন।
-দেখ দেখি কান্ড।আচ্ছা যাও মাফ করে দিলাম।তো এখন টেলিফোনটা রাখি?
-চাচা?রাখনের আগে তুলিরে একটু দেননা খালু!
#হানিফ সংকেতের একটি কৌতুকের ক্যাসেট(পাংকু) থেকে নেয়া
#সাময়িক পোস্ট
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


