নিলামে অ্যাপল ওয়ান
২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী সপ্তাহে নিলামে উঠতে যাচ্ছে অ্যাপলের প্রথম কম্পিউটারগুলোর একটি অ্যাপল ওয়ান। বিখ্যাত ক্রিস্টি’র নিলামে আগামী নয়ই জুলাইয়ের মধ্যে দাম হাঁকতে হবে এই প্রযুক্তি পণ্যের। ধারণা করা হচ্ছে দাম উঠবে পাঁচ লাখ ডলার পর্যন্ত।
১৯৭৬ সালে তৈরি হয় কম্পিউটার অ্যাপল ওয়ান। স্টিভ জবস আর স্টিভ ওয়াজনিয়াকের তৈরি এই কম্পিউটারকে বলা হয় প্রযুক্তি দুনিয়া পাল্টে দেয়ার অন্যতম হাতিয়ার হিসেবে।
অ্যাপল ওয়ানের মালিক টেড পেরি বললেন, “এটি হলো ইতিহাসের অংশ। যা সারা দুনিয়াকে পাল্টে দিয়েছে। এর মধ্য দিয়েই প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব এসেছে।তিনি বলেন, অ্যাপল ওয়ান মূলত ওয়াজনিয়াকের নকশা। প্রযুক্তির প্রতি তীব্র আসক্তি থেকেই এর জন্ম। যদিও এখন নতুন নতুন নকশার কাছে একে অদ্ভুতই মনে হবে।
তিনি আরো জানালেন, এটি প্রথমদিককার কম্পিউটারগুলোর একটি। যা আপনি কিনে নিয়ে এখনই ব্যবহার করতে পারবেন। যদিও এর যন্ত্রাংশ দেখলে এখন মনে হবে এগুলো এমন কেনো।
২৪ জুন থেকে শুরু হওয়া নিলাম শেষ হবে নয় জুলাই। দাম শুরু হচ্ছে ৩ লাখ ডলার থেকে। তবে গেল মাসে জার্মান নিলাম হাউসে আরেকটি অ্যাপল ওয়ান বিক্রি হয়েছে রেকর্ড ৬ লাখ একাত্তর হাজার ডলারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক...
...বাকিটুকু পড়ুনপ্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই...
...বাকিটুকু পড়ুন
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#...
...বাকিটুকু পড়ুন
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ...
...বাকিটুকু পড়ুন
রিলিফ ওয়ার্ক
- আবুল মনসুর আহমেদ
বন্যা ।
সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই...
...বাকিটুকু পড়ুন