somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃবন্ধু

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাফি, রোহান আস্তে দৌড়াঁও পড়ে যাবে তো, বাচ্চা দুটোর খেলা দেখতে দেখতে কখন যেন মনটা হারিয়ে গেল আর খুলে দিল স্মৃতির জানালা..

আজ থেখে দশ বছর আগের কথা, আমরা তিন বন্ধু রাফি, রোহান আর আমি সুমন ঢাকা বিশ্ববিদ্যলয়ে পড়ি। কিছুদিন আগে ফাইনাল পরিক্ষা শেষ হল হাতে অফুরন্ত সময় জহরুল হক হলের পুকুর ঘাটে বসে গল্প করতেছি হঠাৎ রোহান বলে উঠল চল সেন্টমার্টিন থেকে ঘুরে আসি, আমি বললাম তোরা যা আমার বাড়ি যেতে হবে। কয়েকদিন যাবৎ মা শুধু বাড়ি যেতে বলছিল কিন্তু ওরা কি আর আমার কথা শুনে, বলল না তোকে যেতেই হবে। শেষে রাজি হয়ে গেলাম মাকে ফোন করে ওরাই ম্যানেজ করল।আর রাজি না ই বা হই কি করে, ওরা যে আমার বাল্যবেলার বন্ধু।ছোটবেলা থেকেই একসাথে যাদের বেড়ে উঠা, পথ চলা। সবকিছুই তিনজনের একসাথে করা চাই যেন একটি নাটাই আর তার তিনটি ঘুড়ি।একবার কি হল আমি আর রোহান নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেলাম কিন্তু রাফি পেল না তাই তিনজন মিলে সিটি কলেজে গিয়ে ভর্তি হলাম। বিশ্ববিদ্যলয় ভর্তির সময় অবশ্য ভাগ্য পক্ষেই ছিল।তিনজনই ঢাকা বিশ্ববিদ্যলয়ে একই ডিপার্টমেন্ট ভর্তির সুযোগ পেলাম।
তো যেই ভাবা সেই কাজ পরদিন সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আড্ডা দিতে দিতে গাড়ি চিটাগাং পার হয়ে গেলে আমি ওদেরকে বললাম তোরা গল্প কর আমি ঘুমাই।হঠাৎই মনে হল সবকিছু যেন উল্টে যাচ্ছে এবং কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে।এরপর যখন জ্ঞান ফিরে তখন আমি হাসপাতালের বিছানায় আর আমার মা বাবার কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। মা কেদেঁ উঠল আমি জিজ্ঞেস করি মা রাফি রোহান ওরা কোথায়? আমাকে পাশে কোথাও নিয়ে যাওয়া হল।একটা হাতের স্পর্শ পেলাম বুঝলাম এটা রাফির হাত কিন্তু রোহান? রাফি ডুকরে কেদেঁ উঠে ধীরে ধীরে বলল জলেপড়া গাড়ি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করতে পারলেও ঐ পাগলটা নিজেকে বের করে আনতে পারেনি।আমার কাছে অন্ধকার দুনিয়াটা তখন আরও অন্ধকার হয়ে গেল।
বন্ধুর হাতটা ছুটে গেল,আমি ডাকলাম রাফি, জানলাম ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। তিনঘন্টা পর ডাক্তার এসে বলল উই আর সরি, আর বাবার হাতে একটুকরা কাগজ দিল যাতে লেখা ছিল আমি তোর দু চোখ হয়ে থাকব।নাটাইের ঘুড়িগুলো যেন সুতা ছিঁড়ে দূর আকাশের পানে ছুটে চলল...

হঠাৎ দুটো কোমল হাতের স্পর্শে পিছন ফিরে তাকালাম, দেখলাম রাফি আর রোহান আমার দিকে তাকিয়ে আমি ওদের জড়িয়ে ধরলাম।

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×