আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
আমি শুনেছি সেদিন তুমি নোলা বালি তীর ধরে
বহুদুর বহুদুর হেটে এসেছো।
আমি কখনো যাই নি জলে,কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙ্গচিলে
আবার সেদিন তুমি সমুদ্র স্নানে সাথে আমাকেও সাথে নিও
নেবেতো আমায় বল নেবেতো আমায়।
আমি শুনেছি সেদিন তুমি তুমি তুমি মিলে
তোমরা সদল বনে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাধা
না বলা অনেক কথা কথা তুলেছিলে
কেন শুধু শুধু ছুঁটে চলা,
একী একী কথা বলা,
নিজের জন্য বাচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা নাই থাকে
শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে।
আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখ,
এখন গল্প লেখো,গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে
তাই আস্থা হারানো এই মন নিয়ে আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গাও ভার শূণ্য তা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'হাত পেতেছি.......................................।
মন টা আজ ভীষন খারাপ। অশ্রু ঝরছে............।
বৃষ্টি কি আমার কথা শুনতে পারছে???? ওই আকাশ টা????
জানি না.........জানি না।
আমার যেদিন মন টা ভীষন খারাপ থাকে সেদিন বৃষ্টি ঝরে।
জানি না আজ ঝরবে কি না??
আমার অনেক পছন্দের একটা গান.........
এই গান টা আমাকে সব সময় কাঁদায়......।
আজ ও কাঁদাচ্ছে
খুব কষ্ট পাচ্ছি। পৃথিবীর মানুষ গুলো এত স্বার্থপর কেন???কেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




