somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এরা এরকম? বগ্লারদের বিবেকের কাছে প্রশ্ন?

১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি আপনাদের একটি প্রেমের কাহিনী বলব।
আমার বন্ধু নাম হৃদয় (ছ্দ্ম নাম)। সে ভালোবাসতে নীলিমা (ছদ্মনাম) একটি মেয়েকে। বন্ধুটি মেয়েটিকে প্রচন্ড ভাবে ভালবাসতো। তার ভালবাসার গভীরতা বর্ণনার দেওয়ার ভাষা আমার জানা নেই। সে হয়তো নিজের জীবনের চেয়ে বেশী ভালবাসতো। সারাক্ষণ তার জন্য ভাবতো। আমার সাথে যখনি দেখা হতো তখনি নীলিমার কথা বলত। উল্লেখ্য- নীলিমাকে আমি কখনো দেখিনি। তার ভাস্য মতে নীলিমাও ওকে প্রচন্ড ভাবে ভালবাসতো। আমি শুধু শুনতাম। শুনতে ভাল লাগতো... খুব ভালো লাগতো। বিশেষ করে ওর কথা বলার ভঙ্গি দেখে! ও যখন নীলিমাকে নিয়ে কথা বলত। মনে হতো ও নীলিমাকেক ওর সামনে দেখতে পাচ্ছে।
কিন্তু একদিন .........
সকালবেলা হৃদয়ের মোবাইল ফোন বেজে ওঠলো! স্কীনে ভেসে ওঠলো মেয়েটির নাম্বার। হৃদয় খুব মনে ফোনটি রিসিভ করলো। বললো হ্যালো!!
-অপর প্রান্ত থেকে নীলিমা বললো- কি করছো তুমি?
-তোমার ফোন পেয়ে মাত্র ঘুম থেকে উঠলাম।
-তোমাকে বলেছি না! দেরি করে ঘুম থেকে উঠবে না! যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করো! যাও!
-যাচ্ছি!!! সোনা!! যাচ্ছি!!! আমার জান!! যাচ্ছি।
বলেই হৃদয় ফোনটি রেখে দিল।
দুপুর ২.১০ মিনিট। আবার নীলিমা ফোন দিল হৃদয়কে।
উল্লেখ্য- এর মধ্যে আর যোগাযোগ হয়নি।
হৃদয় -হ্যালো! সোনা কি করছো তুমি?
নীলিমা-আমি! এই তো তোমার সাথে কথা বলছি।
হৃদয় -জানো! আমার না আজ মন কেমন জানি করছে। কেমন যেন অস্থিরতা কাজ করছে। তোমাকে ফোন দিতে গিয়েও দেয়নি।
নীলিমা- বাদ দাও! আমাকে নিয়ে তুমি বেশি চিন্তা করো; তাই না? আচ্ছা আমি যদি হারিয়ে যাই?
হৃদয়- আমাকে হারাবে এ পৃথিবী!
নীলিমা- অনেক হয়েছে। যাও দুপুরের খাবার খেয়ে ঘুম দাও।

কথা শেষ।

বিকাল ৫.০০। নীলিমার ফোন।
হৃদয়- হ্যালো! বলো!
নীলিমা- শোনো! আমার বিয়ে হয়ে গেছে। আমি এখন শ্বশুর বাড়ী যাচ্ছি।
হৃদয়- যাও! দুষ্টমী করো না।
নীলিমা- আমাকে তুমি ক্ষমা কর হৃদয়। আমাকে তুমি ক্ষমা করো.............
হৃদয়- আবার দুষ্টমী করছো। একটা চটকনা লাগালে সব ভুত নেমে যেতো।
নীলিমা- বিশ্বাস করো! আমি তোমার সাথে দুষ্টমী করছি না। সত্যিই আমার বিয়ে হয়ে গেছে।
হৃদয়- বুঝেছি! তোমার মাথায় বিয়ের ভুত চড়েছে। দাড়াও আমিম আগামী কালই ঐ ভুত নামাবো।
বলেই ফোন রেখে দিল।

রাত ১১.০০ টা। হৃদয় বার বার নীলিমার মোবাইলে ফোন দিতে থাকে কিন্তু কেউ ধরে না। হঠাৎ মোবাইল বন্ধ।
হৃদয়ের মন ছটফট করতে থাকে। সারারাত ওর ঘুম হয় না। সকাল বেলা ও আমার চেষ্টা করে তবুও বন্ধ।
দুপুর বেলা মোবাইল খোলা। কল হচ্ছে.....
অজানা একজন- হ্যালো! কে? (পুরুষ)
হৃদয়- জ্বী, আমি...।
অজানা একজন- কাকে চাচ্ছেন?
হৃদয়- জ্বী, নীলিমা আছে? আমি ওর বন্ধু।
অজানা একজন- দেখুন মিষ্টার আমি ওর স্বামী। গতকাল আমার সাথে ওর বিয়ে হয়েছে। আমি চাইনা ওর কোন ছেলে বন্ধু থাকুব। খোদা হাফেজ।
বলে ফোন রেখে দিল।
তারপর.......
হৃদয় নিজের কান কে বিশ্বাস করতে পারচ্ছেনা।
নীলিমা এমন করতো পারে? যাকে সে প্রাণে চেয়েও বেশী ভালোবাসতো। সে নীলিমা কেন এরকম করলো? ওর কি এমন বাধ্যকতা ছিল যে আমাকে এভাবে ফেলে দিলে অজানা ভুবনে।
বগ্লার বন্ধুরা। ভাবুন এরপর হৃদয়ের পরিণতি কি হতে পারে?

আপনাদের কাছে আমার প্রশ্ন? যেসব মেয়েরা নিজের বিয়ের দিনও তার প্রেমিকার সাথে মিষ্টি মিষ্টি ও মন ভোলানো কথা বলতে পারে তাদের কি করা উচিত। এরা বড়ই স্বার্থপর।
আপনারা বলুন- কেন এরা এমন??????
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×