somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈতিকতা ও পিডোফিলিয়া

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খুব জড়সড় হয়ে ভদ্রমহিলার সামনে বসে আছি। পা একটার উপর আরেকটা কিভাবে রাখব সেটা নিয়ে নিজের ভেতরে তুমুল ঝগড়া চলছে । বড় কারো সামনে একদম সোজা হয়ে বসার সময় পা একটার উপর আরেকটা রাখলে সেটা কি বেয়াদবির পর্যায়ে পড়ে ?

'তুমি কি কোন কারণে অস্বস্তি বোধ করছ ? ' সামনে বসে থাকা ভদ্রমহিলা প্রশ্ন করলেন ।

'না,না । আমি ঠিক আছি । ' খুব মৃদুভাবে উত্তর দিলাম আর নার্ভাসলি তার দিকে তাকালাম ।

শ্যামলা গায়ে জলপাই কালারের শাড়ি । এতদিন জানতাম শ্যামলা মানুষকে জলপাই রঙ্গে ভাল লাগেনা । উনাকে দেখে প্রথম বুঝলাম, আমি ভুল এবং ভাল মতনেই ভুল ।
কয়েকদিন আগে মাত্র দ্রৌপদীর কাহিনী পড়েছি । উনাকে দেখে সেই দ্রৌপদীর সৌন্দর্য বুঝতে পারলাম ।

'দেখ ছেলে । আমি যে তোমার দাদি লাগি সেটা জেনেছ । নরম্যাল হও । এমন কাঠ হয়ে বসে থাকার দরকার নেই । ছোটবেলায় তোমার প্যান্ট পর্যন্ত আমি বদলিয়েছি । হিহি । '

সামনে বসে থাকা দ্রৌপদী মহিলা সত্যিই আমার দাদি হন । গ্রাম সম্পর্কের দাদী । দাদি হলেই যে বয়স্ক বয়স্ক হতে হয়,এমন না । উনি খুব অল্পতেই দাদি হয়ে আছেন । মা হওয়ার আগেই দাদী হয়ে আছেন ।
আমি খুব মিনমিন করে বললাম, 'আমি ঠিক আছি । ' বলে শরীরটাকে আরেকটু মুছড়ে আরাম করে বসলাম ।
দ্রৌপদী আমার সাথে কথা জমাবার চেষ্টা করছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, কিন্তু আর্লি টিন লাইফের সবচেয়ে বড় সমস্যা হল কারো সাথে আলাপ করার মত বিষয় পাওয়া যায় না । নিজেকে ঠিক বড় ভেবে বড়দের সাথে যেমন কথা বলা যায় না,তেমনি ছোটদের প্রতি অনীহা আসে । মনের মধ্যে 'বড়' হওয়ার টপিকগুলো ডাক ডাক গুড় গুড় করে,কিন্তু বলার মত সাহস পাওয়া যায় না । তাই দ্রৌপদীর সব চেষ্টা বিফলে দিয়ে তের চৌদ্দ বছরের আমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম । তখন নতুন এসেছি ফেসবুকে, তাই চ্যাট করার তৃষ্ণা তখন পুরোমাত্রায় । অন্ধ্র প্রদেশের মেয়ে অশ্বিনী যে কিনা আমার চেয়ে কয়েক বছরের বড়,তাকে লিখলাম --ফ্রেন্ডশীপে বয়স কোন ফ্যাক্ট নয় ।

কথাটা লিখেছিলাম এবং নিজের কথাতে নিজেই চমৎকৃত হয়েছিলাম । যে কথাটা লিখেছি,সেটা নিজে যদি বিশ্বাস না-ই করতে পারি,তবে লিখলাম কেন?
আর বিশ্বাস করলে সামনে বসে থাকা দ্রৌপদীর সাথেও ফ্রেন্ডশিপ সম্ভব । এই প্রথম একটু ইজি হওয়ার প্রয়োজন বোধ করলাম ।

দ্রৌপদী আমার মনের ভাব বুঝল কিনা কে জানে । ও আমার পাশে সোফায় এসে বসল । বলল,'মোবাইলে কি এত গুঁতাগুঁতি কর? কারো সামনে বসে থেকে এভাবে মোবাইল টিপা অভদ্রতা । দেখি,কি কর মোবাইলে? প্রেম কর? '

প্রশ্ন শুনেই আমার কান গরম হতে লাগল । এভাবে সরাসরি অল্প পরিচিত কেউ প্রেম সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল ।
আমার অবস্থা দ্রৌপদী বুঝতে পারল । 'আরে,এত এম্রাসড হচ্ছ কেন? আমি সম্পর্কে দাদী হই। নাতীরা স্বামীর সমান । তুমি আমার দ্বিতীয় স্বামী । আহারে ছোটবেলায় কত চুমু দিতাম তোমায়! এই রে! এত লজ্জা পাচ্ছ কেন? '

বলতে বলতে দ্রৌপদী আমার দিকে ঝুঁকে এল আর আমি আমার কানের পাশে গরম একটা কামড় অনুভব করলাম ।
আমি আমার জীবনে এত বড় বিব্রতকর অবস্থায় পড়িনি । কি করতে হবে কিছুই বুঝতে পারছিলাম না,শুধু বুঝতে পারছিলাম আমি আমার উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি ।

অবশ হয়ে যেতে থাকা হাতকে নিয়ন্ত্রণের চেষ্টা বাদ দিয়ে দ্রৌপদীর দিকে তাকালাম--- পূর্ণ মনোযোগের সাথে ।

নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে আর তিরতির করে চোখ কাঁপছে । শ্যামলা গালের বাম পাশে একটা তিল হাসি দিলে সেটা টোপরের মাঝে হারিয়ে যায়। দ্রৌপদী তখন হাসছিল,তাই বুঝতে অসুবিধা হয়নি ।

সা করে উনার মুখ আমার কাছে চলে এল আর আমার মনে হল কয়েকশ ওয়াল্টের একটা বাল্ব আমার মুখের সামনে । কড়া একটু জর্দার গন্ধ পেলাম তারপর নিজেকে সরিয়ে নিলাম ।

সেদিন নিজেকে সরিয়ে নিয়েছিলাম, তবু মনে মনে চাইছিলাম দ্রৌপদী আবার আমাকে জর্দার ঘ্রাণ দিয়ে মাথা ঘুরিয়ে দিক । কিন্তু ও চুপসে গিয়েছিল আমার বিহ্বল মুখ দেখে । বলেছিল, "তুমি খুব বেশি লাজুক । লাজ ভাঙ্গাতে হবে । "

নৈতিকতার জ্ঞান খুব টনটনে ছিল সেই দিনগুলোতে । প্রেমের খাতিরে ফিজিক্যাল রিলেশন করেছে এমন শুনে শিউরে উঠেছিলাম একদিন । আর আজ ? নৈতিকতা আমার কাছে বড় অনৈতিকতা । অশ্লীলতার প্রলেপন নৈতিকতা ।

শিশুকাম অর্থাৎ পিডোফিলিয়া আমাদের দেশে নতুন নয়,প্রাচীন কালের সাথে পাল্লা দিয়েই এটা চলে আসছে । আগে গ্রহণযোগ্য ছিল বাল্যবিবাহের নামে, এখন বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও সুখি নেই শতকরা নব্বই এর অধিক শিশু । তারা কিছু বোঝার আগেই শিকার হচ্ছে পশু পিডোফিলিকদের, বিশেষ করে মেয়ে শিশুরা । তবে ছেলেরাও নিরাপদ নয়,যদিও লাজ লজ্জার ভয়ে সেই গল্প উহ্য থেকে যায় । সময় এবার লড়াই করার ।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×