somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ স্বীকারোক্তি - ১

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজারবার চেষ্টার পরও লিয়া রাগ কন্ট্রোল করা শিখতে পারেনি ।
ধমকটা দেওয়ার পর রাগ কমে গিয়ে অনুতাপ বোধ এল । ততক্ষণে দিয়া চুপচাপ বসে গিয়েছে । আজ আবার কয়েক ঘন্টার ধাক্কা । এই কয়েকঘন্টা এভাবে চুপচাপ বসে থাকবে, কোন শব্দ করবে না,কারো প্রতি কোন অভিযোগও করবে না কিন্তু টপটপ করে পানি ফেলবে ।
'অসহ্য! ' বলে লিয়া দাঁত কিড়মিড় করল, 'দিয়ানি, এদিকে আয় । আয় কার্টুন দেখি । আয়। আসবি না ? মাথা না নাড়িয়ে, মুখে বল । আসবি মানে,অবশ্যই আসবি । '

লিয়ার জানতে হবে কোথা থেকে এসব শিখে এসেছে । বাচ্চা মেয়ে,মাত্র নার্সারিতে পড়ে,এসে জিজ্ঞেস করে,"লিয়াপ্পু,বিয়ে­­ না করলে বেবি হয়না কেন? "

লিয়ার কান লাল হয়ে উঠল । কোনমতে অস্বস্তি কাটিয়ে জোরেসোরেই বলল, ' বিয়ে ছাড়া বেবি হয় না কে বলল? আজগুবি কথা । আর তোর এখন বাচ্চাকাচ্চা নিয়ে চিন্তা না করলেও চলবে । '

-' আমি জানতাম লিয়াপ্পু,তুই বলবি না । আঈয়াজ ভাইয়া ঠিকই বলেছে,কেউ এটা বলতে চায়না । কিন্তু আমার দরকার আছে । আমার ড্যান্সিং প্রিসি পুতুলটার নতুন একটা বেবি এনেছি । ওই যে তুই নতুন একটা গিফট করলি না ? সিসি ? সেই সিসিকে প্রিসি'র মেয়ে বানিয়েছিলাম । কিন্তু আঈয়াজ ভাইয়া বলল আমার প্রিসি'র বিয়ে হয়নি । তাই ওর বেবি থাকতে পারেনা । কিন্তু বিয়ে না হলে বেবি হবে না কেন?'


লিয়ার কানের উষ্ণতা মাথায় পৌঁছাল । লজ্জা আর অস্বস্তি মিলে রাগে পরিণত হল । চড় মারতে গিয়ে থেমে গেল,কিন্তু শেষ রক্ষা হলোনা। ধমকটা দিয়েই ফেলল, "যা সর্ ! বাচ্চা মেয়ের মুখে কি খারাপ খারাপ কথা ! "

বলেই বুঝতে পারল ভুল হয়ে গেছে । ইশ,ধমকটা যদি ফিরিয়ে নেওয়া যেত ! বেচারির তো কোন দোষ ছিল না,এটা খারাপ কথা নাকি ভাল কথা সেটাও ও বুঝেনি । অযথা ধমক খেল । নিজের উপর ললিয়ার বিরক্তি লাগল । কবে যে রাগ কন্ট্রোল করতে শিখবে !
ধমক দিতে হবে আঈয়াজ লম্পটটাকে । শুধু ধমক না,গালে চড়ও দেওয়া উচিৎ ।

লম্পটটার কত বড় সাহস, বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে-বাচ্চা-কাচ্চা নিয়ে আলাপ করে । এসব খেলাখেলি আর আলাপের পরবর্তী ফলাফল বেশ ভাল জানা আছে লিয়ার ।

'পিডোফিলিক! ' লিয়া বিড়বিড় করল । তার আবার রাগ উঠে যাচ্ছে । এভাবে খেলার ছলে খারাপ কথা বলার সাহসটুকু কোথায় পেল? ছেলেটাকে এখন সামনে পেলে হয় । হাড় মাংস আলাদা করতে হবে ।

লিয়া আবার ডাকতে লাগল,'দিয়ানি । এদিকে আয় । ' লিয়াকে পুরো ব্যাপারটা জানতে হবে । আলাপের চেয়ে বেশি কিছু করেনি তো ? কিন্তু দিয়া আসছে না,আসবেও না ।


লিয়ার মাথায় আগুন ধরে গেছে । মেয়েদের এত রাগ ভাল না । রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছ সে,'Three Two One and One Two Three,
What the heck is bothering me? ' ফর্মুলা কোন কাজে আসছে না । শেষ কবে রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছিল মনে করার চেষ্টা করছে ।

***

মৌলির বিয়েতে এমদাদ ভাইয়ের সাথে দেখা । মাঝখানে প্রায় নয় বছর । লিয়াকে দেখে এমদাদ ভাইয়ের গলায় কী আহ্লাদ, 'আরে! লিয়া নাকি রে! '


লিয়ার শরীরে জ্বর আসতে লাগল হঠাৎ করেই । মাথার ভেতরে কেউ যেন ভায়োলিন বাজাচ্ছে ঝড়ের বেগে -----I wanna watch you burning !


কিন্তু বাইরে নিজেকে খুব শান্ত করে নির্মোহীভাবে লিয়া বলল, 'সন্দেহ আছে নাকি? আইডেন্টিফায়িং সাইন দেখাব? '

"সিরিয়াসলি। একদম বড় হয়ে গেছিস রে । তোকে সত্যিই চেনা যায় না । '

'তোমাদের জন্য সারাজীবন ছোটই থাকব নাকি ? আগের মত সুন্দর নেই হয়তো, তাই চিনতে পারছ না । তবে আগের মত ছোটও নেই ।' বলেই একটা অর্থপূর্ণ হাসি দিল ।
এমদাদ সেই হাসি বুঝল কি-না কে জানে । বুঝেনি । তাই বলল, ' আমাদের জন্য ? মানে কি ? 'এমদাদের চোখে মুখে বিস্ময় ।


'আরে ধুর । বাদ দাও তো । এমনি এমনি বললাম । ভুলেই তো গেলে । যাক,তোমার সাথে কিছু কথা ছিল । সময় হবে? সময় হলে চল ছাদের ওখানটায় বসি। '

শেষের দিকে তরল একটা হাসি দিল । ইচ্ছা করেই । অনেক চেষ্টায় রপ্ত করা হাসি । লিয়া জানে,কাজ হয়ে গেছে ।


'সে কি! সময় হবে না কেন? এখানে তো বেড়াতেই এসেছি । কতদিন পর দেখা বলতো? সেই বিদেশ যাওয়ার আগে দেখা, তখন তুই ফ্রক পড়া । তোর সেসব মনে নেই হয়তো...

এমদাদ ভাই তার গল্প বলতে লাগল,আমেরিকার গল্প । তার কী কী ভয়াবহ সব অভিজ্ঞতা । লিয়ার মাথায় কিছুই ঢুকল না। সে শুধু মনে মনে বলল, ফ্রক পড়া লিয়ার মনে আছে । সব মনে আছে । মনে আছে এই ভাইটা কত আদর করত তাকে,চকোলেটের আদর । সেসব কি ভুলা যায়? মাথার ভেতর I wanna watch you burning আরো জোরে বাজছে । আজ সেই দিন । স্বীকারোক্তির দিন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×