
তোমরা কি ভাই জানো!!
ভুত আছে এই কথাটি মানো?
আমি কিন্তু ভীষন মানি,
একটিকে যে নিজেই চিনি।
নাম তার টিং টং টিন
তার বাড়ি সেই সুদূর চীন।
লম্বা দুটো কান, নাকখানি তার বোঁচা
এলেবেলে চুলগুলো সব একটু খোঁচা খোঁচা।
মুলোর মত দাঁত, বিশাল দুটো হাত
সাধ্যি আছে কার বল ভাই করে কুপোকাত।
সে যে বুদ্ধিমান অতি, করে নাকো ক্ষতি
কিন্তু ভাই সাবধান থেকো যারা দুষ্টমতি।
বি:দ্র: ছড়াটি দেবদূত প্রসূনের লেখা... বুঝতেই পারছ
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



