
মাথার ভেতর ঘুণ পোকার বাসা
দিন নাই রাত নাই কড়কড় শব্দ
স্বপ্নগুলো বুঝি আর রইল না আস্ত
খুড়ে খুড়ে প্রত্নতাত্ত্বিক ব্যপার বানিয়ে
কি যে সুখ পাস তোরা… বুঝি না
বুঝি না তো অনেক কিছুই
জীবনের চলতি পথে… বলা যায়
না বোঝার ধনুর্ভঙ্গ পণ করেছি যেন
স্বপ্নগুলোর গুড়ো ভাসছে বাতাসে
হাত বাড়িয়েছিস আশার পানে
এ আশা কটায় সম্বল ছিল রে পাগল
তাও নিয়ে নিবি… নে
পরোয়া করি না … হু
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



