somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ ঃ ব্যান্ডসংগীত ও বাংলাদেশ......

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাথে ব্যান্ডসংগীত নামটি ওতপ্রোতভাবে জড়িত। পপ, রক, মেটাল,হেভি মেটাল ধাঁচের গান বর্তমানের তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়। শুধু তরুণরাই কেন, ৩০ থেকে ৩৫ বয়সী মানুষদের কাছেও অতি পরিচিত। আর্টসেল, ওয়ারফেজ, অর্থহীন, শিরোনামহীন, ব্ল্যাক, শূন্য, নেমেসিস নামগুলো সবার মুখে মুখেই শোনা যায় আজকাল। কিন্তু অনেকেই হয়তো জানেন না দেশে ব্যান্ডসংগীতের শুরুর দিককার কথা। বাংলাদেশে ব্যান্ডসংগীতের সূচনা মূলত ষাটের দশকে। সে সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে Windy Side of Care ( Ex-Iolites), The Lightnings, Rambling Stones, Ugly Phases and Insex Dui এগুলো এক নতুন ধারা যোগ করে বাংলা সঙ্গীতের ইতিহাসে। মানুষ সবসময়ই নতুনের পূজারি, তাই এই নতুন ধারা তখন থেকেই জনপ্রিয়তা পায়। কিন্তু আধুনিক সাউন্ড সিস্টেম কিংবা ভালো গিটার, ড্রামসের অভাবে খুব বেশি দূর এগুতে পারে নি। দেশের প্রথম অর্কেস্ট্রা ব্যান্ড হিসেবে চট্টগ্রামে “Zinga Goshty” গঠিত হয় ১৯৬৩ সালে চট্টগ্রাম কলেজের কয়েকজনকে নিয়ে। Zinga Goshty নতুনত্ব নিয়ে আসে বাংলা গানে। রবীন্দ্র, নজরুল ও বিভিন্ন জনপ্রিয় বাংলা গানকে ওয়েস্টার্ন অর্কেস্ট্রা স্টাইল এ গেয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় পরবর্তী প্রজন্মকে।





(১৯৬৩ থেকে ২০০৭ পর্যন্ত গঠিত কিছু পরিচিত ব্যান্ডের নামের তালিকা, Source : WIKIPEDIA)

বাংলা পপ আর ব্যান্ড সঙ্গীতের জগতে ‘গুরু’ হিসেবে খ্যাত সবচেয়ে প্রিয়নাম আজম খান। সত্তরের দশকে তার আগমন যেন ব্যান্ড জগতে অন্য কিছুর স্পর্শ দেয়। সত্তরের ব্যান্ডগুলোর মধ্যে “Souls” আরেকটি জনপ্রিয় নাম। সত্তর থেকে এখন পর্যন্ত Souls এর বেশ কিছু গান এখনও শ্রোতাদের মনের মধ্যে গেথে আছে। নাসিম আলি খান, পার্থ বড়ুয়া সেই সময় থেকে ব্যান্ডের সাথে থাকলেও জনপ্রিয় অনেকেই Souls এর সাথে কাজ করেছেন। তাদের মধ্যে কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, পিলু খান নামগুলো সবার ই চেনা।


নতুন অ্যালবাম খুব কম থাকলেও নাসিম আর পার্থ এখনও বিভিন্ন কনসার্ট জমাচ্ছেন পুরনো সব জনপ্রিয় গান দিয়ে। পার্থ বড়ুয়া আবার গত কয়েক বছর ধরে “ক্লোজআপ ওয়ান” এ বিচারক হিসেবে আছেন। পাশাপাশি বিভিন্ন নাটকেও তাকে দেখা যাচ্ছে সাবলীলভাবে। Souls নামটি বারবার আসার একটা কারণ ও আছে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘Shocking Blue’ দেশে কোন গ্রুপ এর গাওয়া প্রথম অ্যালবাম। ‘Feedback’(১৯৭৬), ‘Miles(১৯৭৮)’ এই দুটি হেভিওয়েট ব্যান্ডের শুরুও কিন্তু সত্তরে। Souls এর মত Miles এখনও সমান জনপ্রিয়। আশি আর নব্বই এর দশকে ব্যান্ডসংগীত যেন পরিপূর্ণতা পায় সুমন, আইয়ুব বাচ্চু, জেমস এদের হাত ধরে। পরবর্তীতে শুধু পপ গানেই আটকে থাকে নি বাংলা ব্যান্ড এর গান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও এগিয়ে গেছে বাংলা গানের এই জগত। আর বর্তমানের কথা তো আগেই বললাম। আশা করি আরও এগিয়ে যাবে এই ধারা.........

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×