প্রতিযোগীদের দ্বৈত এবং বিচারকদের ত্রয় প্রতিযোগিতা!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্লোজআপ ওয়ানের আজকের দ্বৈত প্রতিযোগিতাটা বেশ উপভোগ্যই ছিল। কনসেপ্টটা অসাধারণ। প্রায় প্রত্যেক প্রতিযোগীদের জন্যে বিচারকদের রায়ের পার্থক্যটাও বেশ উপভোগ করলাম। যেমন সোহাগ ও রফিক গাইলেন আব্দুল করিমের গান বসন্ত বাতাসে গানটি। আমি যদিও সঙ্গীত বিশেষজ্ঞ নই তবে আমার ভাল লেগেছে রফিকের পারফর্মেন্স। তবে পার্থ বড়ুয়া ছাড়া সবাই রায় দিলেন সোহাগের পক্ষে। আবার রিমঝিম ঝিম বৃষ্টি গানে পার্থ ও ফাহমিদা রায় দিলেন টুটুলের পক্ষে কিন্তু বুলবুল রায় দিলেন কেয়ার পক্ষে। এ নিয়ে কিঞ্চিত বিতর্ক ও হল

বুলবুল বললেন টুটুলের সুর কেটে গেছে আর গানে সুরই আসল, কিন্তু পার্থ বললেন কেয়ারই সুর গেছে শুরুতে!!! হাহা। বিচারকদের এ মতপার্থক্য বেশ উপভোগ্যই বটে। তবে সব ক্ষেত্রেই যে মতপার্থক্য ছিল সেটা বলা ভুল হবে। রিতু ও কৌশিকের গাওয়া জীবনানন্দ হয়ে গানটির ক্ষেত্রে তিন বিচারকই একমত ছিলেন রিতুর ব্যাপারে। অবশ্য রিতুর প্রতিদ্বন্দ্বী নেই বলেই মনে হয় আমার কাছে। ওর ভয়েসটাই অন্যরকম আর খুব কনফিডেন্টও। সবশেষের সারপ্রাইজটা নিয়ে না বললেই নয়। আমার খুব পছন্দের হুইসেল কুইন সিঁথি বাদ পরায় খারাপ লেগেছিল কিন্তু আজকে ওকে সুযোগ দেয়ায় ভালো লাগল। আজকেও শুরু করল হুইসেল দিয়ে!!! অসাধারণ পারফর্মেন্স। গত পর্বে অনুপস্থিত থাকা আল আমিন ও আজকে গাইলেন সিঁথির সাথে। বিচারকেরা সবাই বললেন যে ওদের দুইজনেরই থাকা উচিত। ওদের গাওয়া আমি তোমার মনের ভেতর ডুয়েটটাই আজকের বেস্ট পারফর্মেন্স ছিল। আশা করব ক্লোজ আপ ওয়ানের সামনের পর্বগুলোতেও অনেক বৈচিত্র্য থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন