somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণের কিছু গান যা শুনলেই রক্ত গরম হয়ে যায়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের তুমূল জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চু শাহবাগের আন্দোলন নিয়ে বেধেঁছেন দুটি গান।এর একটি হচ্ছে-

জেগে থাকো বন্ধুরা আসছি আমি
টগবগে তারুণ্যে ভাসছি আমি
কণ্ঠে আমিও আজ কণ্ঠ মিলাই
দেবো না পুরনো ক্ষতে নতুন সেলাই
যুদ্ধাপরাধীর বিচার চাই...।


অন্যটি হচ্ছে-

‘বারুদের পাশে আগুন রেখেছো
জ্বলে ওঠা নতুন এক রূপ দেখেছো
সত্যকে চাপা দেয়া যাবে না আর
ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার...’।


আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে গান দুটির কথা লিখেছেন কবির বকুল। জানা যায়, ‘জেগে থাকো বন্ধুরা আসছি আমি’ গানটি গাইবেন আইয়ুব বাচ্চু, আর ‘ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার’ গানটি গাইবেন মমতাজ। গান দুটির রেকর্ডিং চলছে।


বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও সৌখিন গায়ক জয় প্রকাশ । শাহবাগের আন্দোলনকে নিজের কন্ঠে তুলে ধরেছেন তিনি। নিজের কথা, সুর আর কণ্ঠে তিনি গেয়েছেন -

শাহবাগ আজ জনসমুদ্র শাহবাগ আজ সারাদেশ
লালসবুজের পতাকায় জাগে দ্রোহী প্রতিবাদী বাংলাদেশ।
শাহবাগ আজ প্রত্যয়দীপ্ত শাহবাগ আজ স্পর্ধিত
দৃপ্ত কন্ঠে জীবনের গান গেয়ে মুছে দেবে রাষ্ট্রের ক্ষত।

শাহবাগের গণজাগরণ নিয়ে নতুন গান তৈরি করেছে প্রমিথিউস। গানের কথা ও সুর করেছেন ব্যান্ড প্রধান ও ভোকাল বিপ্লব। ‘প্রজন্ম চত্বর’ শিরোনামের গানটি শাহবাগে গেয়ে এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বিপ্লব ও তার ব্যান্ড প্রমিথিউস। শাহবাগ নিয়ে গান তৈরি করেছে বেসবাবা সুমনের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ব্যান্ডদল সার্কেলেরও নতুন একটি গান গাওয়া হচ্ছে শাহবাগ চত্বরে।


গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর নতুন গান নিয়ে যোগ দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীদের সাথে। গানের কথা- ‘ভয় নেই আজো আছি মোরা একসাথে শাহবাগে ...’। ‘বিপ্লব’ শিরোনামে একটি গান লিখেছেন শিল্পী-সাংবাদিক রেজা করিম। সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন হক।

‘শাহবাগে আছি’ শিরোনামে গান করেছেন শিল্পী-সংগীত পরিচালক পৃথ্বিরাজ। গুঞ্জন চৌধুরীর কথায় ‘আমরা জেগে আছি’ শীর্ষক একটি গান তৈরি করেছেন প্রবাসী শিল্পী মিল্টন রেজা। ‘তুই রাজাকার’ নামে গান বেঁধেছেন সুফি ঘরানার শিল্পী ক্লোজআপ তারকা পুলক।

ফেসবুকে ‘প্রজন্ম চত্বর’ নিয়ে গান বাঁধার দাবি উঠেছে নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়াদের মতো তারকা শিল্পীদের অগুনতি ভক্তের পক্ষ থেকে।

অর্থহীনের সুমন সহ দেশের নামকরা সব শিল্পীরাও গান করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে।

এই গানগুলো ক্লোজআপ ওয়ানের মত অনুষ্ঠান গুলোয় প্রচারিত হলে আমি মনে করি যারা আমার মত নেট ঘাটাঘাটি করে তারাও
আন্দোলনে যোগ দেয়ার উৎসাহ পাবে।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×