আওয়ামীলীগকে আমি আগে থেকেই অপছন্দ করি কারণ তাদের কাছে রাজনীতি একটি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষমতায় না থাকলে ইনভেস্ট আর ক্ষমতায় আসলে প্রফিট আর জামাত-শিবিরকে খুব বেশী ঘৃণা করি কারণ তারা ধর্মকে ব্যবহার করে ঢাল হিসেবে। বিএনপিকে একটি অপরিপক্ক দল হিসেবে বিবেচনা করি যেখানে কতগুলো নির্বোধের সমাগম ছাড়া চোখে আর কিছুই পড়ে না। আর এরশাদ তত দিন পর্যন্ত স্বাবলম্বী ছিলেন যতদিন তার যৌন শক্তি ছিল। তাই আজ তার যৌন ক্ষমতাও নেই তার তাই কিছুই নেই। সে যাইহোক এমন সরকার দরকার যে সরকার এর মন্ত্রীরা দক্ষ হবে। যে সরকারের মন্ত্রীরা নিজেদের মূর্খতার পরিচয় দেশের জনতার মাঝে তুলে ধরবে না। বরং নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মানুষকে আনন্দিত করবে। শাহবাগ প্রজন্ম চত্বর আমার আর ভালো লাগে না। কারণ এখন তাদের পরিবেশটা একটু একপেশে। জামাত যেমন শাহবাগের কাউকে দেখলেই নাস্তিক বলে শাহবাগের নেতারাও এখন কোন বিএনপির পক্ষের লোক দেখলেই রাজাকার বলে। আসলে মূল কথা হল রাজাকার নিধন তা যেই দলেই হোক। তরুণ হিসেবে আমি রাজনীতিবিদদের দক্ষতার পরিচয় দেখতে চাই, রাজাকারদের ফাঁসী চাই। আমি কারো পক্ষে নই তবে আমি রাজাকারদের বিপক্ষে। ধর্মকে পুজি করেও রাজনীতি আমার ভালো লাগে না। ধর্মের কথা বলে রাজনীতি মানে ধর্মের ঘাড়ে পা দিয়ে নিজের ক্ষমতা লাভ। যা ধর্মের চরম অবমানা। যাইহোক দেশের সার্বিক পরিস্থিতিতে হতাশ একজন নাগরিক হিসেবে এটাই আমার অভিমত। নেক্সট নির্বাচনে ব্যলট পেপারে সুপারম্যানের একটা স্টিকার লাগিয়ে তারপর তার উপর সিল মেরে জমা দিয়ে আসব। দেশ বাঁচাতে এখন সত্যিই একজন সুপারম্যান লাগবে।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।