একটা জিনিস খেয়াল করলাম যে জামাত-শিবির ইদানিং আর্মীদের খুব তেলাইতে ব্যস্ত এই যেমন ধরেন বিডিআর বিদ্রোহ নিয়ে এই বছর তাদের শোক পালন দেইখা আমার নিজের চোখেই জল এসেছে যদিও গত বার তাদের কোন খোজ খবর ছিল না। তাদের প্রোফাইলের ওল্ডার পোষ্ট দেখলেই তা দেখা যায়। খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করে তারা আর্মীদের প্রতি ভালোবাসা দেখিয়ে। তারা কি ভাবে আর্মীরা কি মূর্খ ? আর্মীরা ক্ষমতায় গেলে আওয়ামীলীগের পক্ষ নিবে না কিন্তু জামাত-শিবির কি আশা করে আর্মী তাদেরকে মাথায় তুলে নাচবে ? সে যাইহোক জামাত-শিবির আওয়ামীলীগ বিএনপি দের মত রাম ছাগলে পরিপূর্ণ দল নয়। তারা কিন্তু গত এক মাস তাদের নিজেদের সমর্থন খুজে বেড়ায়নি বরং তারা খুজেছে প্রজন্ম চত্বরের প্রতি মানুষের অনাস্থা তৈরী করার চেষ্টা। আর প্রজন্ম চত্বরের কিছু মানুষের বিতর্কিত কথায় আজ অনেকেই এবং শিবিরের অপপ্রচার দেখে প্রজন্ম চত্বর এখন আগের চেয়ে বেশ সমর্থন হারিয়েছে। আর আরেক হালার নাম বিটিভি। বাংলাদেশের সকল মূর্খ রাও জানে যে বিটিভি যারে তেল মারবো ওইটা হইল ভন্ডামী। বিটিভির প্রজন্ম চত্বরে এতো পাম্পিং করছে যে এখন প্রজন্ম চত্বরকে অনেকেই বলছে আওয়ামীলীগের নাটক। প্রথম দিকে ইমরান কইল ধর্মভিত্তিক রাজনীতি এবং জামাতের রাজনীতি বন্ধের কথা। কিন্তু পড়ে আবার কইল ধর্ম ভিত্তিক রাজনীতি চলুক কিন্তু জামাতের রাজনীতি বন্ধ করা হোক। তার এই কথায় জামাতেরই বিজয় হল। কারণ জামাতের প্রেসারেই তারা তাদের দাবির পরিবর্তন করেছে। মূলত আমিও চাই ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ হোক। কারণ আমার মতে ধর্ম ভিত্তিক রাজনীতি মানে ধর্মের ঘাড়ে পা রেখে নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত করা। রাজাকারদের ফাঁসী অবশ্যই দিতে হবে এবং এর সাথে প্রজন্ম চত্বরে দেশের রাজনীতি সংস্কারের দাবী গড়ে উঠুক। রাজনীতিবিদ দের দুর্নীতির কথা এখন উঠে আসুক মানুষ এক হয়েছে এখন মানুষের অন্যান্য দাবি না উঠালে আগামী নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেখব রক্তাক্ত আওয়ামীলীগকে আর আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আমরা দেখবে রক্তাক্ত বিএনপি কে। বিএনপির আমাদের দেশী দল তারা পাকিস্তানী শিবির বাহিনীর পক্ষ নিয়েছে বলে তাদের যদি রাজাকার বলা হয় তাহলে তো নতুন প্রজন্মও সেই নিজের ধৈর্যের পরীক্ষায় হেরে গেল। যুদ্ধাপরাধীর ফাঁসীর দাবির জন্য যেমন গণস্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়া হয়েছিল তেমন ভাবে যদি রাজাকারদের দল পরিত্যাগ করার জন্য একটি গণস্বাক্ষর বিএনপিকে দেয়া হত তাহলে হয়ত আজ আওয়ামীলীগ বিএনপি-এর এর উপর নির্যাতন চালাতে পারত না। কারণ আওয়ামীলীগ ভাবে যে প্রজন্ম চত্বর হল তাদের সম্পত্তি। কিন্তু প্রজন্ম চত্বর সকল বাংলাদেশীদের সম্পত্তি। কিন্তু আওয়ামীলীগ মুখী সিদ্ধান্ত এভাবে যদি প্রজন্ম চত্বর নেতারা নিতে থাকে তাহলে এটা তার নিরপেক্ষ তা হারাবে। এখনই তাদের উচিত বিএনপিকে প্রজন্ম চত্বরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো আনুষ্ঠানিক ভাবে। বিএনপির আনুষ্ঠানিক ভাবে জামাত পরিত্যাগের জন্য সকল তরুণের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো। এর জন্য আনুষ্ঠানিক চিঠি ও গণস্বাক্ষর তাদের কাছে পেশ করা। বিএনপি আমন্ত্রণ গ্রহণ করুক বা না করুক তারাও বাংলাদেশী তারা আমাদেরই ভাই। তাদের সাথে সাথে প্রজন্ম চত্বরের নেতাদের আনুষ্ঠানিক বৈঠক কামনা করছি।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।