somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

লোভ

লিখেছেন পুষ্পরেণু২০১৫, ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২

এই যে এত ঘন পুষ্পলোভ, সম্রাটের আসন ছেড়ে সহসাই নেমে যাওয়া হাত ধরে ফুল্লরার, এ-সবের মানে কিছু জানো নাকি, মণিভূষণ!

তোমার রক্তের একমাঠ দূরে বসে আমি তাস খেলি। কত রাজা উড়ে যায়, কত রাণি গোলামের পার্শ্বচর হয় আর আমি ক্রমাগত পাকা জুয়াড়ির কাছে হেরে গিয়ে খুইয়ে বসি একান্ত বাগানবাড়ী, গার্হস্থ্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     ০ like!

নীলকুঠির আঁধার

লিখেছেন পুষ্পরেণু২০১৫, ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

০১.
সকাল গড়ানোর আগেই খালি মাঠে নেমে আসে সুমন্ত। পিছনে বাড়ির দেউড়ি। বেশ খানিকটা এলাকা নিয়ে বাড়ি। আরো বড় পরিধি নিয়ে ইটের পাঁচিল। সীমানা। সীমানার ভেতরেই একটা জগৎ। বাইরে আরেকটা। ভেতরেই তো জঙ্গল, ফল-ফলাদির গাছ, নানা জাতের প্রাণির অস্তিত্ব আছে। তবুু বাহির কেন ডাকে বোঝে না সুমন্ত। এমন হতে পারে যে,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

বালি

লিখেছেন পুষ্পরেণু২০১৫, ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯

খুব বেশিক্ষণ আর নেই।

মৃদু সময়ের যোদ্ধা, তোমাদের শেষ মাঠে নিয়ে যাবে বলে নক্ষত্রবিলাপ ঝরে পড়ে নীলাভ আকাশ থেকে। নীল, বিন্দু বিন্দু নীল রঙ গুড়ো করে এক অনন্ত রাখাল হাতের বাঁশিতে পুরে নিচ্ছে। সুতরাং যাতনায় সিদ্ধ হও। লৌহপিণ্ডের মতোই নিজেদের এগিয়ে নিয়ে যাও ওই বিশাল অগ্নিকুণ্ডের দিকে, ওখানে মৃত্যুর কলতান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

নেপথ্যকথা

লিখেছেন পুষ্পরেণু২০১৫, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

তোমাকে বলিনি কিছু; না-বলে না-বলে
বিশাল পাহাড় এক গজিয়ে উঠেছে
দ্যাখো বুকের গহনে; মেঘের মাদুর
ছিঁড়ে - মাথা তুলে জেগে আছে ওই চূড়া
জলের বিন্দুতে ভরা কোনো জানলার
কাচ বুঝি - তাপ ও অঙ্কের হীম স্পর্শ
সব রক্ত শুষে নিয়ে গ্যাছে বহুদূর।

রক্তের সন্ধানে তাই কিছু পোষা পাখি
ছেড়ে দেই রোজ ভোরে - সারাদিনমান
উড্ডীন পাখির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     ০ like!

ময়ূরের ঋতু

লিখেছেন পুষ্পরেণু২০১৫, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪২

এখন জানি না তার পালিত ময়ূরগুলো কোন ঋতুতে পেখম মেলে
এখন জানি না তার ঘরে রোদের অধিক কোন আলো খেলে যায় সারাদিন
শুধু জানি মহাপ্লাবনের দিনে আমরা সবাই যে যার মৃত্যু ও নশ্বরতা নিয়ে
কবিতা টবিতা লিখি, খামে ভরে শিয়রের কাছে রেখে দেই, সাদা খামে
কেননা আমরা জানি, সাদা হলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪০৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ