somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাসত্বের প্যান্ডোরার বাকসো, পীতরোগ, ঘেন্না ধরা ও আপাতত বিদায়

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে পোস্ট দিচ্ছেন এর চেয়ে কী পোস্ট আসছে এবং নিজের রাজনৈতিক বিশ্বাসহীনতার কারণে খেয়ালই করিনি, ওইদিনের বিশ্রি পোস্টটা ছিল এক পুরনো, সত্যিকার মেধাবী এবং ডাইহার্ড ব্লগারের। পরে খেয়াল করলাম, তিনি আমার অনুসারিত লিস্টেও আছেন।

প্রকৃতার্থে দাসত্ব আমরা সবাই করি। একজন বিএনপিপন্থী করেন, একজন আওয়ামীপন্থী করেন, কমুনিস্টপন্থী করেন, ধর্মবিদ্বেষীও অবশ্যই দাসত্ব করেন, আমিও করি। দাসত্ব করার মধ্যে কোন সমস্যা নেই- মানুষের জন্ম হয়েছে দাসত্ব করার জন্য। নিজের মনে নিজে যে 'ধারণা' পুঁতে দেয়, যাকে কেউ বলে বিশ্বাস এবং কেউ বলে 'মুক্তমন' আসলে সেটাই দাসত্ব।

দাসত্বরা যেদিন কাছা দিয়ে নামলেন, সেদিন নিজেকে গুটিয়ে নিলাম। দাসত্বর সেই একই কথা ঘুমকাতুর এর পোস্টে, সকল সাংবাদিক পীতরোগী। জন্ডিস রোগী সবগুলাকে মেরে ফেলতে ইচ্ছা করে।

কার বিপক্ষে যুদ্ধ করব? না, দাসত্বদের চোখে নিজের বিশ্বাস ও চেতনাকে চাটনির মত চেটে দেখার স্তরে এখনো নেমে যাইনি। নিজের উপলব্ধি নিজের কাছেই বর্গা দেয়া আছে, কিন্তু প্রশ্ন হল, কার বিরুদ্ধে যুদ্ধ করব? কিছু মনোরোগী পঙ্গপালের বিরুদ্ধে তথ্যযুদ্ধ করা যায়, কিন্তু তাদের ঘুঘুর ফাঁদে পড়া ৩০% বা ৩৮% বা ৪৫% ভোটব্যাঙ্কের বিরুদ্ধে নেমে কী হবে?

গত পোস্টটাও ছিল এই বিষয়েই।

কিন্তু এখন কিছু না বলে যেতে পারি না।

দাসত্বর ব্লগের অনেক অনেক স্ক্রিনশট নিয়ে বিশাল পোস্টের প্রস্তুতি সম্পণ্ন ছিল। কিন্তু কেন? তাদের মনের ময়লা, আসলেই সেটা বিশ্রি, দুর্গন্ধযুক্ত, কদাকার, মিন্সট্রেস রেগুলেশন করার পর সাতদিন আস্তাকুঁড়ে পড়ে থাকা একটা গলিত দলা, যাবে কেমনে? তাই নিজেই সবকিছু শূণ্য ভেবে দূরে চলে গেলাম।

কিন্তু আজকে, গত দেড়মাসে এই প্রথম অনুসারিত লিস্ট দেখতে দেখতে দেখি, দাসত্ব নতুন আরেকটি পোস্ট দিয়েছেন।

ছয়শোর কাছাকাছি ফেসবুক শেয়ার। দুইশ মন্তব্য। তালিয়া, তালিয়া। কে দিল তালিয়া? কে ছয়শ ফেসবুক শেয়ার দিল? আমাদের বিএনপির সেই ভাইয়েরা, যারা না পেরে শুধুই আগামীবার ক্ষমতায় আসার জন্য নাকে রুমাল চেপে যুদ্ধে নেমেছেন জামাতিদের সাথে? নো। নেভার।

প্রথমত, আমাদের মত অভাজনদের বাক্য পুরীষ হতে পারে, মুক্তা নয়। আর পুরীষ হলেও সেটা উলুবনে ছড়াবার কোনই মানে হয় না।

দেখি, দাসত্ব ঘোষণা করছেন,
সাঈদীর ফাঁসি হলে মুজিব পরিবারের আর কেউ কোনদিনই বাংলাদেশে থাকতে পারবে না।

দাসত্ব ও সকল দাসত্বগণ,
সাঈদীর প্যান্ডোরার বাকসো খুলে গেলে মুজিব পরিবার চিরদিনের জন্য লুপ্ত হবে... কিন্তু মুজিব পরিবার বা আওয়ামী ঘরানার বিষয় নয় এটা।

দাসত্বের এতবড় হুংকারের পর যদি কিছু বলে না যাই,
তাহলে বাংলা মায়ের বাতাস খেয়ে বড় হইনি,
শীতলক্ষ্যার কাকজলে সাঁতার কাটিনি,
ডুবতে বসিনি কোন এককালের বুড়িগঙ্গার ঘোলাটে পানিতে,
পদ্মার তীব্র পাকগুলো দেখিনি আটাশির বন্যায় টি বাঁধের উপর বসে,

দাসত্ব, এরপর দেশে যদি কোন দুর্যোগ নেমে আসে, যদি আবার মারা যায় ত্রিশ হাজার মানুষ অথবা তিন লাখ অথবা এমনকি ত্রিশ লাখ, আপনার পোস্ট সযতনে রেফারাল পয়েন্ট হবে।

সকল দাস শুনে রাখুন,
বিষয়টা শেখ পরিবারের নয়।
বিষয়টা আওয়ামীলীগের পাঁড় সমর্থক বা ছুপা সমর্থকের নয় (এই পোস্টদাতা আওয়ামিলিগ বিষয়ে কতটা শিট গিভ করে সেটা অতীত পোস্ট ঘাঁটলে দেখা যাবে। মেধাবীরা ঘেঁটে কাজ করেন।)।
বিষয়টা বাংলাদেশের মানুষের। বিষয়টা আমাদের।

বলতে কি বাধ্য করছেন,
যদি একাত্তরের হন্তারকের শাস্তি হয়,
তবে আমাদের বাংলাদেশের মানুষকে সবংশ নির্মূল করা হবে?
ন্যায়বিচারের পর লুপ্ত হতেও রাজি আছি।



তবে তাই হোক।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯
৩৪টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×