somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

' আনিকা '

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসন্তের চতুর্থ দিন । প্রকৃতি ছিল বড়ই চমৎকার । রোদেলা দুপুর, বিজন বন, দক্ষিনা বাতাস ছুয়ে গেল,নিঃশেষ করে দিল এক যুবককে । যার সমস্ত অহংকার ও আত্মমর্যাদা তথা সংগ্রামী জীবনকে করে তুলল মাতাল । ২২ বসন্তের কোন ক্ষনে এমন লেগেছিল কিনা সে নিজেও জানেনা –যদি লাগতই তবে নবীন আলোকে আর জীবন উৎফল্লিত হতনা । কখন যে শুভলগ্ন আসে তা কেউ বলতে পারে না –আর সেই লগ্নে কেউ পারেনা তাকে তার কৃত্রিম দেয়ালে বন্দী রাখতে । এমন একটা দিনের প্রতিক্ষায় আনিকা, কোনদিন যে শিল্পী আসবে -যে তার তুলি দিয়ে সুন্দর একটা ছবি তৈ্রি করবে । যে ছবির রঙ হবে প্রেমের সুধা পানে আকন্ঠ নীল । যার চোখে থাকবে প্রেম আর আত্মায় থাকবে শুধু ভালবাসা । সে ভালবাসায় কোন স্বার্থ নেই- নেই ঘর বাধার সাধ, সে ভালবাসা শুধু ভালবাসারই জন্য । যা অন্তরের ক্ষুদা নিবারন করবে । যে প্রেম দেহাতীত সেই প্রেম । আম ফুলের মাতাল গন্ধের মত হবে সেই ভালবাসা । আনিলা কোনদিন আত্মার খোরাক জোগায়নি, যুগিয়েছে সমাজের খোরাক, জীবনের খোরাক !


আত্মাকে কঠিন লোহার শেকল দিয়ে দৃঢ় করে বেধে রেখেছিল। আজ আত্মার প্রবল স্রোতে লোহার সে শিকল ছিড়ে গেছে। আত্মা তার জয়ের উল্লাস ঘোষনা করছে । আর সে বার্তায় জয়ধ্বনি অনুরনিত হয়েছে । চোখে মুখে,আকাশে-বাতাসে ।

আনিকার মাঝে একটা সংকীর্ণতা বড়াবড়ই কাজ করতো সেটা হল তার রুপ । তার রুপ নেই বললেই চলে । আর তার ভাবভঙ্গিতে মনে হয় যেন জন্মের সময় কে যেন তাকে কানে কানে বলে দিয়েছিল- কালো ছেলেদের কাউকে ভালবাসাতে নেই । আর তাই চিরদিন সে তার ভালবাসাকে আচ্ছাদিত করে রেখেছে । কিন্তু আজীন তার সাধনা ছিল, আকাংখা ছিল এই যে-কেউ তাকে ভালবাসে এই কথাটা শোনার । এই কথা জানার জন্য অনেক সময় সে ব্যাকুল হয়ে উঠত । কিন্তু এই দীর্ঘ জীবনে তা আজকের পূর্বে আর ঘটেনি।

-ডাইরির পুরানো পাতাটা উল্টাল আনিকা ।

এ দগ্ধ হ্রদয়ের যন্ত্রনা কোনদিন শেষ হবেনা । না হোক,সেই ভালো । এই যন্ত্রনাকে আমি যুগ যুগ ধরে খুজেছি । শেষ পর্যন্ত যেহেতু পেয়েছি-তাকে আর নিঃশেষিত হতে দেব না । এত্ত অবেলায় তোমার দেখা না হলেও পারত । যাক ভালোই হলো-সূর্য পৃথিবীর কাছ থেকে যখন বিদায় নেয় তখন বেদনায় লাল হয়ে উঠে । যা দেখে প্রেমিকা নয়ন জুরিয়ে দেয় । আমার প্রেম ছুড়াবে এমনি ভালবাসার আয়লান ।ভেবেছিলাম আমিই ভালবাসতে জানি, তুমি নও। স্বার্থপরের মত কাঠগড়ায় দাড়িয়ে দেখলাম আমি ভূল, তুমিও ভালবসাতে জানো । তুমি বড় বুদ্ধিমান কেননা তুমি আমাকে লিখতে বলেছ -কিন্তু কি লিখব ? লেখার তো কিছু নেই। ভাবের সৃষ্টি হয়নি । হ্যাঁ,তবে ভাষার বদল হয়েছে । তোমার অনেক ভাষাকে আমি কন্ঠহার করেছি । তোমার দিকে আর হয়ত তাকাতে পারবোনা। আমি তোমাকে মুগ্ধ নয়নে দেখতাম । সে চাহনী তুমি বন্ধ করে দিলে এক বিজন বসন্তে ।

জানো আমি শিল্পী নয়, তবুও অনেক বছর ধরে তোমার যে ছবি আমি এঁকেছিলাম তা তোমাকে হয়ত কোনদিনই দেখাব না । তুমি কিন্তু আবার বায়না ধরোনা । তোমার বায়না কেন যেন আমাকে নিরুপায় অসহায়ের মত রাখতে হয় বারবার ।
আমি এখন প্রতি সন্ধায় মোমবাতি জ্বালায় । তোমার আমার কেন্ডেল লাইট ডিনারটা কে স্বরন করে । তোমাকে এই কথাটা বারবার বলেছি-আজ আবার বলছি-অই দিনটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন । তোমাকে সবসময় খুব মনে পড়ে । আজ সন্ধায় খুব খারাপ লাগতেছিলো । ঘুরতে বেড়িয়েছিলাম । শুনবে জায়গাটা কেমন ছিল ? মাঠের ফাঁকে ফাঁকে থাকে জোড়া তাল গাছ……শন শন বাতাসে ওরা একে অন্যকে জড়িয়ে ধরছে । মনে হচ্ছিল দূর ! এমন জায়গায় কেন আসলাম ! তুমিই বল এমন মনোহর দৃশ্য দেখলে কার না প্রিয় মানুষকে মনে পড়ে ! আর তুমি যে এমন দৃশ্য দেখতে ভীষন পছন্দ করতে । তবে জানো, আমি এখন আমার পৃথিবীকে তোমার দৃষ্টি দিয়ে দেখি ।

তাইতো এখন ভাললাগে এই দৃশ্যগুলো !
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×