একদল ডাক্তারের বিরতিহীন, অক্লান্ত পরিশ্রমের ফলে একজন রোগী যখন মোটামুটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসে, তখন আমাদের মেইনস্ট্রীম মিডিয়াতে এটা নিয়ে কেনো মাতামাতি তো দূরের কথা, সবগুলো পত্রিকা/টিভি চ্যানেলের পক্ষ থেকে মুন্নি শাহার মত অন্তত একজন এসে জিজ্ঞেসও করেনা যে, "ডাক্তার সাহেব আপনার অনুভূতি কি? " আর রোগীর লোকজনের অভিব্যক্তি দেখলে মনে হয়, এখানে ডাক্তারের কোনো ভূমিকাই নাই। আল্লায় বাঁচাইছে।
,
আমিও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই আল্লাহ পাকই বাঁচাইছেন। তবে মাধ্যম কিন্তু ছিল ডাক্তার।তো ডাক্তারের প্রাপ্য প্রশংসাটুকু করতে আপনার এত বাঁধে কেন??
,
আপনি হয়ত বলবেন, ডাক্তারকে আমি এত্তগুলা টাকা দিছি, আবার প্রশংসা কিসের??
ভাই, টাকা দিয়েই যদি জীবন বাঁচানো যেত তাহলে আপনি টাকা নিয়ে ইন্জিনিয়ারের কাছে যান, ল-ইয়ারের কাছে যান, সাংবাদিকেরর কাছে যান। ডাক্তারের কাছে আসছেন কেন??
,
ওকে, ডাক্তারদের সম্মান দেওয়ার দরকার নাই, কিন্তুু এই রোগীই যদি মারা যেত, তখন তারা চড়াও হত ডাক্তারদের উপর। ভাংচুর করত হসপিটাল। তখন তারা মানতেই চাইবে না যে, বাঁচানোর মালিক যেমন আল্লাহ তেমনি জীবন নেওয়ার মালিক ও আল্লাহ। কপালে মৃত্যু থাকলে,ডাক্তারের করার আর কিছুই থাকে না।
দূঃখের বিষয় হল তখন মুন্নি শাহার মত শত শত সাংবাদিক এসে রোগীর লোকজনের কাছে জানতে চাইবেন," আপনাদের অনুভূতি কি?? " এবং এটা হবে পরবর্তী দিনের সকল পত্রিকার হেডলাইন।
দুটি ঘটনায় এরকম বিপরীত আচরণ কেন?? জাতীর কাছে জানতে চায় ডাক্তার সমাজ।
,
পুনশ্চঃ ভালো-মন্দ সবখানেই আছে।তেমনি ডাক্তারদের মধ্যেও আছে।মনে রাখবেন, হাতের পাঁচ আঙ্গুল কখনো সমান হয়না।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



