somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ কি সংবিধান নাকি পাঠশালা???

০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে)

এটা কোনো দিকনির্দেশনা বা জ্ঞাণ দান করা নয়। কেবলই নিজস্ব মতামত।

আমার মনে হয় না ব্লগ কোনো পাঠশালা বা জ্ঞাণ দানের জায়গা। এটা নিছক একটা খেলার জায়গা বলেই আমার মনে হয় যেখানে শব্দ দিয়ে মনের ভাব প্রকাশের খেলা চলে। আর মন এবং মননের দিক থেকে নিশ্চই সবাই এক হবে না। কেননা, আমরা সবাই ভিন্ন। সবার মত এবং পথ ভিন্ন হবে এটাই স্বাভাবিক। তাই সবার নিকট হতে একই ধারার মতামত আশা করা বাতুলতা ভিন্ন অন্যকিছু হতে পারেনা।

এই ব্লগে অনেক প্রবাসী আছেন যারা সারাবেলার ক্লান্তি নাশ করতে একমুহুর্তের জন্যে ব্লগে আসেন দেশের ছোঁয়া পেতে। জানতে চান দেশের অবস্থা এবং মানুষের ভাবনা। বুঝতে চান মানুষের মনের অবস্থা। চান এমন কিছু পড়তে যা মনকে পরিতৃপ্ত করে। যা মনকে আনন্দিত করে। নিশ্চই কেউ ব্লগ হতে এই জ্ঞাণ নিতে আসেন না যে তিনি কি ভাববেন, কি করবেন, কি পড়বেন, কি খাবেন ইত্যাদি ইত্যাদি। আর দেশ বা বিশ্বের খবরা-খবর? তাতো মোটেই না। কারণ সেজন্য অসংখ্য নিউজ পোর্টাল আছে। শুনতে খারাপ লাগলেও আমার মনে হয় ব্লগে খবর বা রাজনীতির চর্বিত-চর্বন নিয়ে তারাই বেশি লিখেন যারা নিজে থেকে তেমন কিছু লিখতে জানেন না। মুখস্ত বিদ্যা যেমন করে নকলেরই আরেকটা রূপ, তেমনি চর্বিত রাজনীতি চর্বন কপি-পেস্টেরই একটা ভিন্নরূপ বটে।

আর দেশের ব্যস্ত নাগরিকগণও দিন শেষে একটু স্বস্তির নিঃশ্বাসগুলো ফেলতে আর না বলা কথাগুলো বলতেই ব্লগে আসেন। তারাও চান নিজের ভাবনাগুলোকে অন্যের সঙ্গে মিলিয়ে এই দেখতে যে আমার মতো করে কয়জন জীবন-যাপন করছেন। এরমানে এটা নয় যে কেউ চাইছেন নিজের জীবনধারা অন্যকে শিক্ষা দিতে। জানতে চান প্রবাসীগণ কেমন জীবন-যাপন করছেন। দেশে ছেড়ে থাকার অনুভূতিগুলোর ভাগ নিতে চান। তার মানে এটা নয় যে বিদেশী জীবনধারা শিখতে চান। মোটকথা, ব্লগে লিখার উদ্দেশ্য এমন যে, সারাবেলার ক্লান্তিতে যখন নিজেকে বড্ড দুর্বল আর একা মনে হয় তখন কেউ একজন অন্তত এমন একটা মন্তব্য দিক যার অর্থ বুঝায় যে, “পাশে আছি।” এর বেশি কিছু মনে হয় না কারো আশা থাকে। যেখানে এতো-এতো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সমাজে পরিবর্তন আসে না তখন সামান্য ব্লগে লিখে সমাজ পরিবর্তন করার চিন্তাকে কোনো ধারার চিন্তাধারার মাঝে ঠাঁই দেওয়া যায় বলেই মনে হয় না। এটা স্রেফ পাগলামি।

তাই আসুন ব্লগকে পাঠ্যপুস্তক না বানাই। ছোটবেলা হতে জ্ঞাণ নেওয়া পাঠ্যপুস্তকের গন্ডি হতে বেরিয়ে আসি। সবার ভাবনা আর মতকে সমান সম্মান এবং শ্রদ্ধা করি। সব জায়গাতে জ্ঞাণ ফলিয়ে জ্ঞাণপাপী না হই। দিন শেষে ব্লগ কোনো সংবিধান নয় যে এখানে সবার একইভাবে ভাব প্রকাশ করতে হবে। বরং এটি নানান মতের বর্ণালি মিশ্রণ হবে সেটাই স্বাভাবিক। কারণ প্রায় সবার কাছেই ব্লগ খেরো খাতা যেখানে মনের মাধুরী মিশিয়ে অনুভূতিগুলোকে প্রকাশ করা যায়। দেখা যায় সেই অনুভূতি কতোটা অন্যকে ভেজায়। তারমানে এই নয় যে, কিভাবে বা কোন শব্দে নিজের অনুভূতি প্রকাশ করবে তার শিক্ষা নিতে কেউ ব্লগে আসে।

ব্লগে দিকনির্দেশনামূলক মন্তব্য করা হিউমার নয়, কমসেন্সের(নট কমনসেন্স) বিষয়। বর্তমান চলমান বিষয়ে অনেক লিখায় খুবই বিরক্তিকর কিছু মন্তব্য দেখে এই কথাগুলো লিখতে বাধ্য হলাম বলে দুঃখিত। এখানে কেউ কারো শিক্ষার্থী নয়। কেউ ওয়ান-টু এর বাচ্চা নয় যে তাকে শেখাতে কিংবা শিক্ষা দিতে হবে। ব্লগে সবাই নিজস্ব মতামতই তুলে ধরে। আর সকল মতামতকে সমান সম্মান করা ব্লগের একটি অপরিহার্য নিয়ম। তাই কারো মতামত নিজের মতো না হলেই তাকে দিকনির্দেশনা দেওয়া কিংবা হিউমার প্রকাশের চেষ্টা করা শুধু সীমিত আকারের পাগলামি নয়, বৃহৎ আকারের ছাগলামি বটে। তাই যারা ছাগুমুক্ত ব্লগ চান বলে চিল্লাচিল্লি করেন, তারা আশা করি নিজেরা ছাগলামির ভেতর দিয়ে এটা বুঝাবেন না যে ছাগুর স্থান পূরণে আপনার প্রস্তুতি কতটুকু।

আবারো বলি, ব্লগ কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংবিধান না। সবাই এক রকম ভাববে বা ভাবতে হবে এমন চিন্তা যারা মনে ধারণ করেন তাদের ব্লগিং-এ ইস্তফা দেওয়াই উত্তম। তা হোক বয়সের কারণে, অথবা মানসিক কারণে, অথবা অন্যকিছু।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×