somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পীর বাঙ্গালী, ডোনাল্ড ট্রাম্প, লিটমাস টেষ্ট, ক্রাইম পেট্রোল, কালচার-রিলিজিওন কোঅর্ডিনেশন এবং তাহসানের বাণিজ্যিকরণ

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) আম্মার জন্য কিছু কিনতে যমুনা ফিউচার পার্কে আড়ং এর শোরুমে গিয়েছিলাম। যথারীতি কিশোরী, তরুণী, মধ্যবয়সী নারীদের উপচে পড়া ভিড়। এমনই সেই ভিড় যে সেই ভিড়ের মধ্যে দিয়ে দাড়িয়ে নিজেকে এলিয়েন এলিয়েন বলে মনে হয়। ষ্পিকারে উচ্চ স্বরে বাজছে একটার পর একটা তাহসানের গান।
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন...

বাংলার রমণীরা ঐতিহাসিক ভাবেই গিটারওয়ালা আদমিদের প্রেমিক হিসেবে দেখতে পছন্দ করে। তাই রমণীকুলের মাঝে আজকাল এই ভদ্রলোকের ব্যাপক জনপ্রিয়তা। তার উপর আবার উনি মাল্টি ট্যালেন্টেড, একই সঙ্গে প্রেম-গায়ক, প্রেম-নায়ক, হাজী সাহেব, বিচারপতি (লাক্স-চ্যানেল আই সুপারষ্টার)। যাই হোক কথা সেটা না। কথা হচ্ছে রমণীকুলের তাহসানপ্রেমের কারণে লোকজন আজকাল এই ভদ্রলোকের গান কমার্শিয়াল পার্পাজেও ব্যবহার করছে। নট ব্যাড, নট ব্যাড এট অল, কি বলেন?

২) বাঙ্গালী মুসলমানের কালচার কেন্দ্রীক দৃষ্টিভঙ্গিতে দুটো ধারা আছে। এক ধারার অনুসারীদের কাছে কালচার বলতে বুঝায় মধ্যযুগীয় আরবীয় কালচার। ইহাই সত্য, ইহাই পরম। ইহা ছাড়া আর কোন গতি নাই আর এক ধারার অনুসারী আছে যারা ধর্ম পালনের প্রক্রিয়াকেই প্রতিনিয়ত চেইঞ্জ হওয়া এই কালচারের সঙ্গে এডজাষ্ট করে তুলছে। সেহরি পার্টি, টাইট জিন্সের সাথে হিজাব, একমাস রোজা রেখে ঈদের দিনে লালপানি হজম তারই কিছু সাম্প্রতিক উদাহরণ। আপনি যদি হাই প্রোফাইল শপিং মল গুলোতে যান, দেখবেন অনেক হিজাবী মা আর তার জিন্স টপ পড়া আল্ট্রা মর্ডান মেয়ে একসঙ্গে মনের মাধুরী মিশিয়ে শপিং করছে। আমি তো গত পহেলা ফাল্গুনে ঢাকার রাস্তায় বাসন্তী হিজাবেরও প্রচলন দেখেছি। কি বলবেন এটাকে? এটাই হছে কালচার আর রিলিজিওনের এক ধরনের কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা ঘটবে। যারা সভ্যতাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেই মধ্যযুগে কিংবা অন্তত পক্ষে সেই স্বপ্নটা দেখেন তাদেরকে কাউন্টার করতে এই কোঅর্ডিনেশনটার দরকার আছে।

৩) "যদি তুমি কারো মনযোগ তোমার প্রতি আকর্ষিত করতে চাও তবে তার উপস্থিতিতে বিরক্ত হবার ভান করো"- কথাটা আমার না, বলেছিলেন ফ্রেডরিখ নিৎসে। ডোনাল্ড ট্রাম্পের মুসলিম আর হিষ্পানিক বিরোধী আস্ফালনের ক্ষেত্রেও কথাটা খাটে।

৪) এসপি বাবুল আখতারের ওয়াইফ হত্যা নিয়ে আমি আপনি ধন্ধে থাকলেও বিশাস করেন সিআইডি, ক্রাইম পেট্রল দেখা দর্শকেরা কিন্ত মোটেও ধন্ধে নাই। তিনাদের কাছে যান গোটা ঘটনার বর্ণনা দিয়ে দিবে সহজেই। তাই ষ্টার জলসার উপর চাপ কমিয়ে বেশি করে সিআইডি, ক্রাইম পেট্রোল দেখার অভ্যেস গড়ে তুলুন, পুলিশের ইন্টারনাল পলিটিক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন।

৫) বাংলার মাটিতে পীরের অভাব কম্মিনকালেও হয়নি। এদেশের প্রতিটি মহল্লায় সুপ্ত ভাবে লুকিয়ে থাকে কোন না কোন ভবিষ্যৎ পীর। পীর আছে রাজনীতিতে, পীর আছে অর্থনীতিতে, আছে আর্মি পীর, আছে ফেসবুক পীর, আছে মানবাধিকার পীর, আছে সুশীল পীল, আছে রোমান্টিক পীর। কবির ভাষায় বলতে হয় -পীর ভোগ্যা এই বঙ্গ বসুন্ধরা। পীর যেহেতু আছে, পীরের মুরিদও থাকবে। প্রবাদে আছে সূর্যের চাইতেও বালি গরম। এদেশেও তেমনি পীরের চাইতে পীরের মুরিদ গরম। কোন পীরের বিরুদ্ধাচারন করতে চাইলে এই বিষয়টা মাথায় রাখবেন।

৬) একটি অপ্রাসঙ্গিক কুইজ- চাঁদে পা রাখা প্রথম বাঙ্গালীর নাম কি?
ক) অনন্ত জলিল।
খ) ওবায়দুল কাদের।
গ) দেলোয়ার হোসেন সাইদী।
ঘ) নুসরাত ফারিয়া।

জামাতী খোঁজার লিটমাস টেষ্ট হিসেবে এই প্রশ্নটা ব্যবহার করতে পারেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×