somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোসেফ কোহেন থেকে ইউসুফ খাত্তাব

৩০ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক. সৃষ্টিকর্তা একজন এবং তিনি সকল দোষ থেকে মুক্ত। তার মনোনীত দ্বীনও একটি। ... ইসলাম অবশ্যই বিজয়ী হবে। ... আপনি বলছেন যে, সত্য উদঘাটনে আপনি কয়েক বছর সময় ব্যয় করবেন, অথচ কে জানে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ত আপনার জীবন শেষ হয়ে যাবে। ... ইহুদী ধর্মের কোনো ভিত্তি নেই, তাই আমি তা ঘৃণা করি। ... হ্যাঁ, যদি যেতে হয় ভ্যাটিকানেও যাব এবং পোপকে ইসলামের দাওয়াত দিব। ... ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। .... না, আপনি হারিয়ে যাননি। কারণ আপনি এখনো জীবিত, এখনো আপনার সুযোগ রয়েছে। ... আমাদের সবাইকে ইসলামের উপরই মৃত্যু বরণ করতে হবে। উপরের কথাগুলো ইউসুফ খাত্তাবের। একজন রোমান ক্যাথলিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেন। আগে কট্টর ইহুদী ছিলেন। তখন তার নাম ছিল যোসেফ কোহেন। ছত্রিশ বছরের এই যুবক আমেরিকা থেকে ইসরাঈলে গিয়ে স্ত্রী ও চার সন্তানসহ বসবাস করতে থাকেন। ‘সাশ’ নামক ইহুদী আন্দোলনের একজন কর্মী ছিলেন। সন্তানদের ছোট থেকেই তওরাত শিক্ষা দিয়েছেন। দুই. ইউসুফ বলেন, এক রাতের ঘটনা। আমি ইন্টারনেটে কাজ করছি। ঢুকলাম এক চ্যাট রুমে। আমার মতো কিছু ইহুদীর সাথে এক মুসলমানের বিতর্ক হচ্ছিল। আমি সেই মুসলমানের সাথে প্রাইভেট চ্যাট করতে শুরু করলাম। জানলাম, তিনি আরব আমিরাতের এক মসজিদের ইমাম। ইহুদীরা তর্কের সময় নানা রকম কৌশল ও ধূর্ততার আশ্রয় নিয়ে মানুষকে কোণঠাসা করে। আমিও সেই পথ অবলম্বন করেছি। কিন্তু সেই শায়খকে আমি হারাতে পারিনি। আসলে তিনি ছিলেন সত্যবাদী। শুরুটা এভাবেই। এই শায়খ আমার বন্ধু হয়ে গেলেন। তিনি আমাকে পশ্চিম জেররুজালেমে তার কয়েক মুসলমান বন্ধুর ঠিকানা দিলেন। আমি তাদের সাথে সাক্ষাৎ করলাম। তারা আমাকে ইসলামের শিক্ষা জানালেন এবং আমি মুসলমান হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে ইসলাম গ্রহণের কথা জানালাম এবং তাকে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে বললাম। সে আমার কাছে কিছু সময় চাইল। আমি তাকে সময় দিলাম। কিছুদিন পরই সে স্বেচ্ছায় মুসলমান হল। তিন. ইউসুফ খাত্তাব পশ্চিম জেরুজালেমের কোর্টে তার স্ত্রী ও চার সন্তাকে নিয়ে তাদের ইসলাম গ্রহণের কথা জানান। নিজের নাম পরিবর্তনের সাথে সাথে নিজের স্ত্রী ও সন্তানদের নামও পরিবর্তন করেন। বড় ছেলের নাম ‘ইযরা’ থেকে ‘আবদুল আযীয’, মেয়ের নাম ‘হিদা’ থেকে ‘হাসীবা’, সেজো ছেলে ‘রোহমাইম’ থেকে ‘আবদুল মজীদ’ এবং ছোট ছেলে ‘ওফাইদা’ থেকে ‘আবদুল্লাহ’ রাখেন। ইসলাম গ্রহণের পর থেকে ইউসুফ নিজেও মুসলমানদের পোশাক পড়েন এবং তার স্ত্রী পর্দা করেন। তাদের সন্তানরা মাদরাসায় পড়াশোনা করছে। ইউসুফ এখন শুধু একজন মুসলমান নন, একজন দাঈ ইলাল্লাহও বটে। তার দাওয়াতে বেশ কজন ইহুদী মুসলমান হয়েছে। তিনি বলেন, বিগত কয়েক বছরে বহু ইহুদী ইসলাম গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছে।

লেখাটির উৎসঃ
http://www.alkawsar.com/article/59
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×